খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়

দীর্ঘ ১৬ বছরে ১৮ ম্যাচের অপেক্ষার পর অবশেষে এলো মাহেন্দ্রক্ষণ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামের বোলিংয়ে প্রথম ইনিংসের পরই সেটি নিশ্চিত হয়ে গিয়েছিল অনেকটা। ব্যাটিংয়ে অবিশ্বাস্য খারাপ না করলে জয় ছিল নিয়তি, হয়েছেও সেটি।

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ১৫ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে গেছে সফরকারীরা। সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে ঠিকই জিতে নিয়েছে কিউইরা, তবে বাংলাদেশের স্বস্তি প্রথম জয় পাওয়ার।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একাদশে আনে একটি পরিবর্তন। হাসান মাহমুদের জায়গা নেন মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে অবশ্য এখন অবধি মূল কাজটা করছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে গিয়ে প্রথম উইকেট পায় বাংলাদেশ। তানজিম সাকিবের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন রাচিন রবীন্দ্র। ১২ বলে ৮ রান করে ফিরে যান তিনি।

পরের ওভারে এসে মেডেন করেন তানজিম। এরপর নিজের চতুর্থ ও দলের অষ্টম ওভার করতে এসে পান আরও একটি উইকেট। এবার তার ওভারেই ১২ বলে ১ রান করে মিড অনে ক্যাচ দেন হেনরি নিকোলস। প্রথম পাওয়ার প্লে শেষ অবধি হয়েছে বাংলাদেশেরই। ১০ ওভারে কেবল ২৭ রান তোলে নিউজিল্যান্ড, ৫ ওভারে ৯ রান দেন তানজিম সাকিব।

এরপর আগের ম্যাচে দুর্দান্ত করা দুই ব্যাটার টম লাথাম ও উইল ইয়াং জুটি বাধেন আবারও। এবার টম লাথামকে বোল্ড করে ৩৬ রানের জুটিটি ভেঙে দেন শরিফুল ইসলাম। ৩৪ বলে ২১ রান করে আউট হন কিউই অধিনায়ক।

লাথামের পর থিতু হওয়া আরেক ব্যাটার ইয়াংকেও আউট করেন শরিফুল। ৪৩ বলে ২৬ রান করা ওপেনার গলিতে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজের হাতে। পরে মার্ক চাপম্যানকেও শরিফুল ফেরালে স্রেফ ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

বাকি পাঁচটি উইকেট সৌম্য, মোস্তাফিজ ও তানজিম সাকিব মিলে নেন। ৭ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তানজিম। সৌম্য ও শরিফুলও নেন তিনটি করে উইকেট। একটি ‍উইকেট গেছে মোস্তাফিজের ঝুলিতেও।

নিউজিল্যান্ডকে এই প্রথম একশ রানের নিচে থামায় বাংলাদেশ। এর আগে মিরপুরে ২০১৩ সালে ১৬২ রানে অলআউট হয় তারা। দেশের মাটিতে আজকের আগে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রান ছিল ২০১৬ সালে ২৫১ রান।

সহজ রান তাড়াই ছিল বাংলাদেশের জন্য। এর আগে কখনোই একশ রানের নিচে তাড়া করতে নেমে হারেনি বাংলাদেশ। যত সময় গড়িয়েছে, আজও কমেছে সেই সম্ভাবনা। দেশের মাটিতে নিউজিল্যান্ড একবারই হেরেছে ১০ উইকেটের ব্যবধানে। ১৯৮৭ সালে ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

দ্বিতীয়বার এমন ঘটনা ঘটানোর পথে ভালোভাবেই ছিল বাংলাদেশ। এমনিতে শুরুতে অবশ্য উঠে যেতে হয় ওপেনার সৌম্য সরকারকে, তবে আউট হয়ে নয়। চোখে সমস্যা হওয়ায় রিটায়ার্ড হার্ট হন তিনি। ১৬ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান সৌম্য।

এরপর উইকেটে এসে এনামুল হক বিজয়ের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। এ দুজন মাঝে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে যাচ্ছিলেন শান্ত, কিন্তু সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙতে পারেননি উইল ইয়াং।

এরপর অবশ্য বিজয় আউট হয়ে যাওয়ায় বাংলাদেশের ১০ উইকেটের জয় পাওয়া হয়নি। ৩৩ বলে ৩৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তবে দলের বাকি কাজটুকু সারেন শান্ত ও লিটন। জয়ের রানটাও আসে শান্তর ব্যাট থেকে, একই সঙ্গে পূর্ণ হয় তার হাফ সেঞ্চুরি। এরপর আকাশের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাসই ছাড়েন বাংলাদেশের ‘ভারপ্রাপ্ত’ অধিনায়ক।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি