খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লিড প্ল্যাটিনাম স্বীকৃতি পেল এনার্জিপ্যাক ফ্যাশনস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:৪১ পূর্বাহ্ণ
লিড প্ল্যাটিনাম স্বীকৃতি পেল এনার্জিপ্যাক ফ্যাশনস

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) প্ল্যাটিনাম স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এ স্বীকৃতি যাচাই করেছে গ্রিন বিজনেস সার্টিফিকেশন আইএনসি। এনার্জিপ্যাকের এ স্বীকৃতি বাংলাদেশের জ্বালানি দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদনের প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন।

২৫৫ হাজার বর্গফুটের বিস্তৃত এলাকা নিয়ে গাজীপুরের হোতাপারায় অবস্থিত এনার্জিপ্যাকের স্টেট- অব- দি- আর্ট কারখানাটি ফরমাল পোশাক উৎপাদনে বিশেষভাবে সক্ষম। এছাড়াও, ৬ হাজারেরও বেশি কর্মী নিয়ে কারখানাটি আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কার্যকরী উৎপাদন পদ্ধতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ খাতে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। দেশে বিশ্বের সবচেয়ে বেশি লিড স্বীকৃতি প্রাপ্ত পরিবেশবান্ধব কারখানা রয়েছে।

সম্প্রতি, এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড ফ্যাক্টরি প্ল্যাটিনাম ক্যাটাগরিতে লিড স্বীকৃতি পেয়েছে। এনার্জিপ্যাকের এ স্বীকৃতি দেশে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ খাতের সাফল্যে এক নতুন সংযোজন; পাশাপাশি, টেকসই উন্নয়ন ও জ্বালানি দক্ষতার প্রতি এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের দৃঢ় প্রতিশ্রুতির অনন্য উদাহরণ।

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের কারখানায় ব্যবহার করা রয়েছে জাপান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উন্নত পোশাক প্রযুক্তি, যার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, সেরা অনুশীলনীর অনুসরণ এবং দক্ষ ও নিবেদিত মানবসম্পদ ও ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে ফর্মাল পোশাকের উৎপাদন। আর এ সব বিষয় নিশ্চিত করার মাধ্যমে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড সম্মানজনক বিভিন্ন স্বীকৃতি লাভ করেছে; যার মধ্যে রয়েছে: সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট: রিটার্ন টু ওয়ার্ক (আরটিডব্লিউ) পাইওনিয়ার ইন বাংলাদেশে; সার্টিফিকেট অব কমপ্লিশন: এইচইআরফাইন্যান্স প্রোগ্রাম এবং সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন: কোভিড-১৯ ম্যানেজমেন্ট সিস্টেম সহ আরও অনেক স্বীকৃতি। সর্বশেষ লিড প্ল্যাটিনাম স্বীকৃতি অর্জনের মাধ্যমে টেকসই উৎপাদন পদ্ধতি সংশ্লিষ্ট অনুশীলনী অনুসরণ করার ক্ষেত্রে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরেছে এনার্জিপ্যাক।

লিড স্বীকৃতি অর্জনে কোনো প্রকল্পকে নির্দিষ্ট পয়েন্ট রেটিং অর্জন করতে হয়। এক্ষেত্রে, ৫০ থেকে ৫৯ পর্যন্ত স্কোর রেটিং সিলভার সার্টিফিকেশন হিসেবে বিবেচিত হয়, ৬০ থেকে ৭৯ স্কোর রেটিং গোল্ড সার্টিফিকেশন এবং ৮০’র বেশি স্কোর রেটিং প্ল্যাটিনাম সার্টিফিকেশন হিসেবে বিবেচনা করা হয়, যা স্কোর রেটিং ক্যাটাগরিতে সর্বোচ্চ। এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড সর্বোচ্চ স্কোর রেটিং পেয়ে প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জন করেছে। সাসটেইনেবল সাইট, ওয়াটার এফিশিয়েন্সি, এনার্জি অ্যান্ড অ্যাটমোসফায়ার, ম্যাটেরিয়ালস ও রিসোর্সেস, ইনডোর এনভায়রনমেন্টাল কোয়ালিটি এবং ইনোভেশন ইন ডিজাইনে শ্রেণিতে রেটিং পেয়েছে এনার্জিপ্যাক।

উল্লেখ্য, লিড গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেমটি যুক্তরাষ্ট্রের স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) দ্বারা প্রত্যয়িত এবং গ্রিন বিজনেস সার্টিফিকেশন আইএনসি দ্বারা যাচাইকৃত। এ স্বীকৃতি পরিবেশগত, সামাজিক ও সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে মানসম্পন্ন, কার্যকরী, টেকসই এবং ব্যয়সাশ্রয়ী পরিবেশবান্ধব ভবনে নির্মাণে ফ্রেমওয়ার্ক প্রদান করে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি