খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৬ হাজার কোটি টাকা মূলধন ঘাটতিতে পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ
৬ হাজার কোটি টাকা মূলধন ঘাটতিতে পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন ব্যাংক

দেশের ব্যাংক খাত বর্তমানে নানা আর্থিক অনিয়মে জড়িত। খেলাপি ঋণ বেড়ে যাওয়ার বিপরীতে মূলধন ঘাটতির মুখে পড়েছে বেশ কয়েকটি ব্যাংক। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি ব্যাংক ৫ হাজার ৯৬৮ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে। সুশাসনের অভাবে অনিয়ম বেড়ে যাওয়ায় আর্থিক খাতে আস্থার সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর প্রান্তিক শেষে ১৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে। এসময় ব্যাংকগুলোর মূলধন ঘাটতি ছিল ৩৭ হাজার ৫০৮ কোটি টাকা। মূলধন ঘাটতির ইতিহাসে যা সর্বোচ্চ ঘটনা। পুঁজিবাজারের ন্যাশনাল ব্যাংক, আইসিবি ইসালমিক ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংকও মূলধন ঘাটতিতে পড়েছে। এই তিন ব্যাংকের ঘাটতির পরিমাণ ৫ হাজার ৯৬৮ কোটি টাকা।

সেপ্টেম্বর প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ১২১ কোটি টাকা। আর বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি ১ হাজার ৮২৩ কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ২ হাজার ২৪ কোটি টাকা।
পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ অর্থসূচককে বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এখন অনেক সতর্ক। কোন কোন ব্যাংকগুলো খারাপ অবস্থায় রয়েছে তারা সে বিষয়ে খেয়াল রাখে। কিছু ব্যাংক রয়েছে যারা অবিশ্বাসের দ্বারপ্রান্তে রয়েছে। এরা দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতি সহ অন্যান্য সমস্যায় ভুগছে। অপরদিকে কিছু ব্যাংক বছর শেষে ভালো পরিমাণে লভ্যাংশ দিচ্ছে। এসব ব্যাংকের শেয়ারে অনেকে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছে।

সংকটে থাকা বেসরকারি ন্যাশনাল ব্যাংক প্রায় বিদেশি বিনিয়োগ শূণ্য। নানা অনিয়মে জড়িত ব্যাংকটির মাত্র দশমিক ৮৯ শতাংশ শেয়ার বিদেশিদের হাতে রয়েছে। এছাড়া সেপ্টেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৪ কোটি টাকা। ব্যাংকটির বিতরণ করা ঋণের প্রায় ৩২ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

অনিয়ম আর ঋণ কেলেঙ্কারিতে সংকটে পড়া আইসিবি ইসলামিক ব্যাংকের সার্বিক অবস্থা আরও খারাপ হচ্ছে। নানা অব্যবস্থাপনায় বিতরণ করা ঋণ পরিশোধ হচ্ছে না। খেলাপিতে হাবুডুবু খাচ্ছে ব্যাংকটি। সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণ ৮৭ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। টাকার অংকে খেলাপির পরিমাণ ৫৮৮ কোটি টাকা। এছাড়াও ব্যাংকটি একেবারে বিদেশি বিনিয়োগ শূণ্য।

অপরদিকে সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৮ কোটি টাকা। এ ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ২০ শতাংশের বেশি খেলাপিতে পরিণত হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ ব্যাংকটিতেও কোন বিদেশি বিনিয়োগ নেই।

বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন অর্থসূচককে বলেন, ব্যাংকগুলোর মূলধন ঘাটতির সমস্যা খুব দ্রুত সমাধান করা উচিত। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এই সমস্যা সমাধান করতে না পারলে ব্যাংকগুলোকে মার্জ করে দেওয়া দরকার। এটিও সম্ভব না হলে এসব ব্যাংক বন্ধ করে দেওয়ার পথে যাওয়া দরকার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা ক্যাপিটাল টু রিস্ক (ওয়েটেড) অ্যাসেট রেশিও (সিআরএআর) জুনের ১১ দশমিক ১৯ শতাংশ থেকে কমে ১১ দশমিক ০৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে এই অনুপাত ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ।

একটি ব্যাংক কতটা ভালোভাবে সকল নিয়মনীতি ও শর্তপূরণ করছে তা নির্ধারণের একটি সূচক হল সিআরএআর। এটি রিস্ক-ওয়েটেড অ্যাসেটের সঙ্গে মূলধনের তুলনা করে পর্যবেক্ষকদের ব্যাংকের ব্যর্থতার ঝুঁকি নির্ধারণে সহায়তা করে। এটি আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে এবং বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও দক্ষতা প্রচারে ব্যবহৃত হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি