খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বজনদের কবর জিয়ারতের মাধ্যমে দীপু মনির প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ণ
স্বজনদের কবর জিয়ারতের মাধ্যমে দীপু মনির প্রচারণা শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাবার বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  দুপুরে তিনি তার বাবার বাড়ি সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটোয়ারী বাড়ি থেকে প্রচারণা শুরু করেন।  

সেখানে প্রথমে স্বজনদের কবর জিয়ারত করেন দীপু মনি। পরে দেবপুর দরপুর দরবার শরিফের পীর সাহেবের কবর জিয়ারত করেন। তারপর নিজ জন্মস্থান রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে পথসভা, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা, আলগী এলাকায় বেশ কয়েকটি উঠান বৈঠকে বক্তব্য দেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। আমার বাবার বাড়ি থেকে শুরু করলাম। নিজের ভিটার জায়গা। কাজেই এখানে মানুষের যেই টান-ভালোবাসা, সেটা একটা অভূতপূর্ব অনুভূতি তৈরি করে। যখনই আসি খুবই ভালো লাগে।

তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের বোন। আপনারা ২০০৮ সালে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি বিজয়ী হয়েছি। সেই নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে উন্নয়ন কাজগুলো করেছি। গত ১৫টি বছর আমি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় যেভাবে নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি, সেভাবে আগামী ৭ জানুয়ারি আপনাদের মেয়েকে, আপনাদের দীপু মনিকে নৌকায় ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ করে দেবেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রণজিত রায় চৌধুরী, সদস্য আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী,  যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি