খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ চাঁদপুরের সর্বস্তরের জনগণ।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য শহরের অঙ্গীকার পাদদেশে ৩১বার তপধ্বনির পরে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষে ডিসি কামরুল হাসান। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ স্থানীয় আওয়ামী লীগে নেতারা। পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট, নৌপুলিশ চাঁদপুর অঞ্চল, চাঁদপুর জেলা পরিষদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়, গনপূর্ত বিভাগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, বিএমএ চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, সরকারি আইন কর্মকর্তা, জেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর সদর ও পৌর যুবলীগ, ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর আনসার ও ভিডিপি কার্যালয়, সদর ও পৌর মহিলা আওয়ামী লীগ, পরিবেশ অধিদপ্তর, জেলা জাতীয় শ্রমিক লীগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁদপুর সাহিত্য একাডেমি ও চাঁদপুর প্রেসক্লাব।

এরপর জেলার সরকারি অন্যান্য দপ্তর, রাজনৈতিক দলও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা এবং চাঁদপুর সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার স্কাউটস্ গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়।

কচুকাওয়াজের পর শিশু কিশোরদের শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি