খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলাম নাঃ ফারজানা মুন্নী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৭:৪০ পূর্বাহ্ণ
মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলাম নাঃ ফারজানা মুন্নী

কয়েক সপ্তাহ আগেই গুঞ্জন ছিল, দেশের একজন সংগীতজ্ঞ ব্যক্তির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী শবনম বুবলী! এমনকি সামাজিকমাধ্যমে বুবলী প্রসঙ্গে কথপোকথনের একটি ফোনালাপও ছড়িয়ে পড়ে।

যেখানে এ নায়িকাকে নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে আলাপকালে কিছু অভিযোগের কথা শোনা যায় ওই সংগীতজ্ঞ ব্যক্তির স্ত্রী ফারজানা মুন্নীর কণ্ঠে।

তিনি বলেন, আমি কিছু ঘটনাকে কেন্দ্র করে একদম ডিস্টার্বড ছিলাম। একদিন রাত তিনটার দিকে আমাকে ফোন করেন অপু বিশ্বাস। তখন তিনি আমাকে জানান, তার জীবনে কী কী করেছেন বুবলী। তার কথা শুনে কনফিউজ হয়ে যাই আমি। ভাবতে থাকি, তাহলে কি আমার সঙ্গেও এরকম কিছু করবে বুবলী?

মুন্নীর কথায়, আমি যেহেতু মেন্টালি ডিস্টার্বড ছিলাম, এটা বুঝেই ওই সময় আমাকে একের পর এক প্রশ্ন করেছে অপু বিশ্বাস, আমিও উত্তর দিয়েছি। কিন্তু কখনও ভাবিনি তিনি কলটা রেকর্ড করবেন। তখনও আমি বিষয়টি বুঝতে পারিনি। আর যে ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটি কিন্তু এডিট করা। ক্লিপটিতে শুধু আমার কথা বলার অংশই রাখা হয়েছে। পুরো এ ঘটনায় খুবই কষ্ট পেয়েছি আমি।

তিনি আরও বলেন, ওদের সব ঠিক করার জন্য ব্যবহার করা হয়েছে আমাকে। কাউকে ব্যবহার করে আসলে কখনও সম্পর্ক ঠিক করা যায় না। একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। এ ঘটনা সত্যিই দুঃখজনক।

গত ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।

পরে মুন্নী দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পোস্টটি তিনি নয়, হ্যাকার করেছিলেন। এর কয়েকদিন পরই অপু বিশ্বাসের সঙ্গে তার অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। আর এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন বুবলী।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি