খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বেড়েছে নিট, কমেছে গ্রস রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১০:২১ অপরাহ্ণ
বেড়েছে নিট, কমেছে গ্রস রিজার্ভ

বেশকিছু দিন থেকেই স্বস্তিতে নেই ব্যাংক খাত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর মূল কারণ সেটা বলাই বাহুল্য। ডলার সংকটে এলসি খোলা এখন রীতিমত বিরাট ঝক্কি। রিজার্ভের এই সংকটে কিছুটা সুখবর পেল ব্যাংকখাত। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার নিট বা প্রকৃত রিজার্ভ বেড়েছে। সপ্তাহ ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে তিন কোটি ৪৮ লাখ ৬০ হাজার ডলার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে‍ বাংলাদেশ ব্যাংক এসব তথ্য তুলে ধরে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৩ ডিসেম্বর দিন শেষে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার (১৯ দশমিক ১৬ বিলিয়ন) ডলারে, যা আগের সপ্তাহে ছিল এক হাজার ৯১৩ কোটি ৪৩ লাখ ৬০ হাজার (১৯ দশমিক ১৩ বিলিয়ন) ডলার।

অন্যদিকে গ্রস বা মোট রিজার্ভ কমেছে। বর্তমানে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৪৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার (২৪ দশমিক ৬২ বিলিয়ন) ডলারে। এক সপ্তাহ আগে ৭ ডিসেম্বর গ্রস রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৪৬৬ কোটি ১৩ লাখ ৮০ হাজার (২৪ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে জুলাই মাস থেকে মোট রিজার্ভ থেকে গঠিত তহবিল বাদ দিয়ে নিট রিজার্ভ ও গ্রস রিজার্ভের হিসাব শুরু করে বাংলাদেশ ব্যাংক, যা প্রতি সপ্তাহে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়।

অন্যদিকে নিট রিজার্ভ থেকে চলতি দায়-দেনা বাদ দিয়ে আরও একটি প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক, যা শুধু আইএমএফকে দেওয়া হয়।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুমোদিত ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ছাড়ের অনুমোদন হলেও এখনো বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এখনো যোগ হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, আইএমএফ পর্ষদ ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করলেও ঋণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ছাড় করতে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত লাগবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি