খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চবিসাফকে ঢেলে সাজানো হবে

চবিসাফের সদস্য পদের জন্য আবেদন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ
চবিসাফের সদস্য পদের জন্য আবেদন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত

চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (চবিসাফ) এর নির্বাহী কমিটির সাথে ১১জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় ঐক্যবদ্ধভাবে আধুনিক ও সময়োপযোগী করে সংগঠনকে ঢেলে সাজানোর উপর গুরুত্বারোপ করেছেন নেতৃবৃন্দ। তারা বলেন,নতুন বছরের শুরুতেই দৃশ্যমান কার্যকর কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।

সেজন্য ডিজিটাল ওয়েব ও অনলাইন ফরমের মাধ্যমে সদস্যপদ হালনাগাদ করা হবে। এজন্য ১১ জেলা সাংবাদিক ফোরাম স্ব স্ব জেলার আগ্রহী সাংবাদিকদের অনলাইন ও নিরধারিত ফরম পূরণের মাধ্যমে বিভাগের (চবিসাফ) নতুন সদস্য সংগ্রহ ও হালনাগাদ করবেন। আগামী ১০ জানুয়ারির মধ্যে চবিসাফ সদস্য হতে আগ্রহী রাজধানীতে কর্মরত সংশ্লিষ্ট ১১ জেলা সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে। স্ব স্ব জেলার সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে সদস্য ফরম ও নিয়ম কানুন জানা যাবে।

দীর্ঘদিন পর জেলা সাংবাদিক ফোরাম নেতাদের সাথে খুবই আন্তরিক পরিবিশে খোলামেলা আলাপ হয়। পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতা সহয়োগিতার মনোভাব নিয়ে সুখে দু:খে থাকার পাশাপাশি সামজিক দায়বদ্ধতার কারণে চট্টগ্রাম বিভাগ এর উন্নয়ন ও সমৃদ্ধি ও কল্যাণকর কর্মসূচী নেয়ার ওপর জোর দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন চবিসাফ সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আইয়ুব ভূইয়া। আলোচ্যসূচী নিয়ে বক্তব্য রাখেন চবিসাফ নির্বাহী কমিটির সি:সহ-সভাপতি মো.মোস্তফা কামাল, সহ-সভাপতি মফিজুর রহমান খান বাবু, সাইদুল হোসেন সাহেদ, যুগ্ম মহাসচিব   মো,শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, নির্বাহী সদস্য আবু তাহের,সৈয়দ মুসফিক রহমান, জেলা ফোরাম এর চট্টগ্রাম জার্নালিস্টস ফোরাম ঢাকা সিজেএফডির সহসভাপতি শিবু কান্তি দাশ, চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রাশেদ শাহরিয়ার পলাশ, মো,মহিবুর রহমান খান, হেদায়েত আলী মানিক, কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি তানভীর আলাদীন, নোয়াখালী সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি শাহাদাৎ হোসেন নিজাম, লক্ষীপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলী ইমাম সুমন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম ঢাকার দীপক আচার্য্য।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি