খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর এই নিষেধাজ্ঞা

ইসরায়েলিদের বিরুদ্ধে আমেরিকার ভিসা নিষেধাঙ্গা

নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পূর্বাহ্ণ
ইসরায়েলিদের বিরুদ্ধে আমেরিকার ভিসা নিষেধাঙ্গা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরায়েলকে কয়েক দফায় সতর্ক করার পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

মূলত অবৈধভাবে বসতি স্থাপনকারী ছাড়াও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। মূলত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা ঠেকানোর জন্য ইসরায়েলের কাছে একাধিক আবেদন জানানোর পর সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ ও ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনি আক্রমণসহ পশ্চিম তীরে স্থিতিশীলতা নষ্ট করে এমন যেকোনও পদক্ষেপের বিরোধিতা বারবারই করেছে যুক্তরাষ্ট্র।’

তিনি বলেন, ‘আমরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলাকারী উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনতে ইসরায়েল সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। প্রেসিডেন্ট বাইডেন বারবার বলেছেন, এ ধরনের আক্রমণ অগ্রহণযোগ্য। গত সপ্তাহেও ইসরায়েল সফরকালে আমি স্পষ্ট করে বলেছি, যুক্তরাষ্ট্র তার নিজস্ব ক্ষমতা ব্যবহার করে এ ধরনের বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত।’

‘আজ স্টেট ডিপার্টমেন্ট পশ্চিম তীরে সহিংসতামূলক কাজ বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় অধিকার, বিভিন্ন পরিষেবা ও মৌলিক অধিকার সীমাবদ্ধ করে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন ভিসা বিধিনিষেধ নীতি বাস্তবায়ন করছে। এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতাভুক্ত হতে পারেন।’

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে ইসরায়েলকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। ইহুদি বসতি সম্প্রসারিত হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে সেখানে হামলা বেড়েছে এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে এই সহিংসতা আরও বেড়েছে।

এদিকে ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন গত সপ্তাহে সফরের সময় ইসরায়েলি কর্মকর্তাদের কাছে স্পষ্ট জানিয়েছিলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থি সহিংসতা বন্ধ করতে তাদের আরও কিছু করতে হবে এবং এর জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।’

তিনি আরও বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আক্রমণ রোধেও ফিলিস্তিনি নেতাদের আরও বেশি কিছু করতে হবে। নতুন এই নীতির অধীনে প্রথম নিষেধাজ্ঞাগুলো মঙ্গলবার আরোপ করা হয়েছে এবং আগামী দিনে আরও অনেকের ওপর এটি আরোপ করা হবে।

মিলার বলেন, মার্কিন এই পদক্ষেপ শেষ পর্যন্ত কয়েক ডজন ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপর প্রভাব ফেলবে। এছাড়া দায়ী কোনও ইসরায়েলির এখন মার্কিন ভিসা থাকলেও তাদের সেই ভিসা প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়ে দেওয়া হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি