খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিপাকে প্রবাসীরা

পর্তুগালে আবাসন সংকট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ
পর্তুগালে আবাসন সংকট

আবাসন সংকট নিরসনে পর্তুগাল সরকার বাড়ি ভাড়ায় নগদ আর্থিক সহযোগিতা ও ঋণ ছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত নতুন আবাসন বিল অনুমোদন করেছেন। গত ২২ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদে বিলটি অনুমোদন করা হয়।

পর্তুগালে ২০১৫ সালের পর আবাসনের দাম বেড়েছে দ্বিগুণ। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাড়ি ভাড়া। শুরুতে সরকার বিষয়টিকে গুরুত্ব না দিলেও ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাশীলরা একটি আবাসন মন্ত্রণালয় গঠন করে এবং এর মন্ত্রী নিযুক্ত হন মারিনা গনসালবেস। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবাসন খাতে গুরুত্ব দিয়ে একটি নতুন বিল উপস্থাপন করেন।

মন্ত্রিসভায় অনুমোদনের পর গত মে মাস থেকেই বাড়ি ভাড়ায় আর্থিক সহযোগিতা অনুমোদন করা হয়। একই সঙ্গে জুন মাস থেকেই বাড়ি ভাড়ার ঋণ সহযোগিতার জন্য ব্যাংকের মাধ্যমে ঋণের মাসিক কিস্তির ওপরও ছাড় দেওয়া হয়।

জরুরিভাবে দুটি বিষয় কার্যকর করা হলেও পরে এ সংক্রান্ত আবাসন বিল পার্লামেন্টে অনুমোদন করা হয়। তারপর বিলটি পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দি সজার কাছে পাঠানো হয়। তবে রাষ্ট্রপতি বিলটি অনুমোদন না করায় এটি আবার সংসদে ফিরে আসে। যে কারণে আবারও সংসদে নতুন বিলটি অনুমোদন করা হয়। সংসদীয় নিয়ম অনুযায়ী, এটি এখন রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই আইন আকারে প্রয়োগ করা হবে।

এদিকে, পর্তুগালে লাগামহীনভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি করার কারণে বেশিরভাগ স্বল্প আয়ের প্রবাসী বাংলাদেশি চরম সংকটে পড়েছেন। একদিকে মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বাড়ি ভাড়া বৃদ্ধিতে পর্তুগালে বসবাস করা কঠিন হয়ে উঠেছে। নতুন আসা অভিবাসীরা আছেন সবচেয়ে কষ্টে।

মোহাম্মদ জহিরুল ইসলাম নামের এক প্রবাসী বলেন, সর্বনিম্ন বেতনে পর্তুগালে নিজের ভরণপোষণ করার পর বাংলাদেশে পরিবারকে পাঠানোর মতো তেমন কোনো অর্থই হাতে থাকছে না। তিন বছর আগে এক সিটের ভাড়া মাসিক ১২০ ইউরো ছিল, এখন তা ২৫০ ইউরোর বেশি।

বাংলাদেশি সাইফুল ইসলাম গত ডিসেম্বরে স্ত্রী-সন্তানকে নিয়ে সুইডেন থেকে পর্তুগালে এসেছেন। তাদের এক রুমের জন্য ভাড়া দিতে হচ্ছে ৫৫০ ইউরো। একই অ্যাপয়েন্টমেন্টে তিনটি পরিবারের সঙ্গে তারা বসবাস করছেন। একটি রান্না ঘর পরিবারগুলো ব্যবহার করছে। ওই প্রবাসী জানিয়েছেন, তারা এক দুর্বিষহ পরিবেশে বসবাস করছেন।

পর্তুগালে নতুন যে আবাসন বিল অনুমোদন করা হয়েছে সেটিতে আবাসন খাতে আর্থিক সহযোগিতা, গোল্ডেন ভিসার অবসান, বর্তমানে খালি অবস্থায় পড়ে থাকা বাড়িগুলো মালিকের কাছ থেকে সরকার অধিগ্রহণ করে ভাড়া প্রদান করা, আবাসিক ভবনে হোস্টেল লাইসেন্স না দেওয়া এবং বর্তমানে দেওয়া লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না করা এবং নতুন আবাসন তৈরিসহ বিভিন্ন বিধিনিষেধ বা সুযোগ-সুবিধার বিষয়গুলো রয়েছে।

নতুন এই বিল প্রবাসীদের আবাসন সংকট কাটাতে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছেন বাংলাদেশিরা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি