খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঐশ্বরিয়া-অভিষেকের ভাঙন কি আসন্ন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
ঐশ্বরিয়া-অভিষেকের ভাঙন কি আসন্ন?

বচ্চন পরিবারে ভাঙন ধরেছে, এমন গুঞ্জন বহুদিনের। তবে এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ক। বেশ কিছুদিন ধরেই শ্বশুরবাড়ি ছেড়ে নিজের মায়ের সঙ্গে মেয়েকে নিয়ে থাকতে শুরু করেছেন ঐশ্বরিয়া। স্বামী অভিষেকরও দেখা মিলছিল না পাশে। এর মাঝেই দেখা গেল অভিষেক বচ্চনের হাতে নেই বিয়ের আংটি।

সম্প্রতি এই অভিনেতার একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে নেটিজেনরা লক্ষ্য করেছেন, অভিষেক বিয়ের আংটি পরেননি। অথচ এর আগে সবসময়ই তার হাতে এই বিয়ের আংটি দেখা যেত।

ঐশ্বরিয়ার স্বামীর হাতে বিয়ের আংটি না দেখায় ভক্তরাও বেশ চিন্তিত। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘বচ্চন পরিবারে বিবাহবিচ্ছেদ প্রত্যাশিত ছিল না!’ আরেক ভক্তের মন্তব্য, ‘যতদিন অমিতাভ বচ্চন বেঁচে থাকবেন, ততদিন তিনি এমন কিছু হতে দেবেন না।’

সম্প্রতি ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া। তবে তার জন্মদিনে বচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানতে দেখা যায়নি। শুধু শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামী অভিষেক বচ্চন।

এরপর অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে নায়িকা পারিবারিক ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দাকে বাদ দিয়ে ছবি পোস্ট করেন। এমনকি আরাধ্যার ১৩তম জন্মদিনেও বচ্চন বাড়ির কাউকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়নি। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নানা জল্পনা ক্রমশ জটিলই হচ্ছে।

এখানেই শেষ নয়, সম্প্রতি মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও অভিষেককে ছাড়া একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। যেখানে তার সঙ্গে দেখা মিলেছে প্রাক্তন সালমান খানেরও। তবুও ছিলেন না স্বামী অভিষেক বচ্চন।

এর আগে যতবারই গুঞ্জন রটেছে মুখ খুলেছেন বচ্চন পরিবারের সদস্যরা। তবে এবার সবাই নীরব। মুখ খোলেননি ঐশ্বরিয়াও। পরিস্থিতি যাই হোক, আপাতত অভিষেক এবং ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বেশ চিন্তিত ভক্তরা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি