খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

জাতিসংঘের সংস্থাগুলো তথা বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিস, ইউএনডিপি, আইএলও, ইউএনওমেন, ইউনিসেফ, ইউএনএফপিএ, সাইটসেভার্স, এবং বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ; নিশ্চিত করবে এসডিজি অর্জন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আক্তার হোসেন, এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারী জুয়েনা আজিজ।
 
কর্মশালায় মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন যথাক্রমে ইউএনডিপির আমিনুল আরিফিন এবং সাইটসেভার্সের অয়ন দেবনাথ। তারা সমতা ভিত্তিক ও প্রবেশগম্য বাংলাদেশ বিনির্মাণে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক, প্রবেশগম্য ও টেকসই সমতার বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন এবং প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
 
সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশের আহ্বায়ক অমৃতা রেজিনা রোজারিও অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের আরও জোড়ালোভাবে জন্য কাজ করা প্রয়োজন।
 
অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারি গুয়েন লুইস, বাংলাদেশে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর টমো পটিয়ানন, ইউএনওমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং, ইউনিসেফের শিশু সুরক্ষা প্রধান নাতালি ম্যাকলে এবং ইউএনডিপির সহকারি আবাসিক প্রতিনিধি আনোয়রুল হক ভার্চুয়ালি যোগ দেন।
 
প্রধান অতিথি মো. আখতার হোসেন জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচক এবং প্রতিবন্ধী অন্তর্ভুক্তির মধ্যে শক্তিশালী সারিবদ্ধতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলমের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
প্রতিবন্ধী ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা মুক্ত ও বিষয় ভিত্তিক আলোচনার সেশনে প্রতিবন্ধিতা বিষয়ক কমিটির পুনরুজ্জীবিতকরণ, জাতীয় কর্মপরিকল্পনার জন্য বাজেট বরাদ্দ, প্রতিবন্ধিতা বিষয়ক নিয়োগ, প্রতিবন্ধিতা ভাতা বৃদ্ধি, সরকারের জবাবদিহিতাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি