খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আবাসন প্রকল্প অনুমোদনের তথ্য তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ
আবাসন প্রকল্প অনুমোদনের তথ্য তলব

ঢাকার আশপাশে বেসরকারি সব হাউজিং প্রকল্পগুলো কবে এবং কীভাবে কোন প্রক্রিয়ায় অনুমোদন পেয়েছেন তার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে হজ ক্যাম্পসংলগ্ন দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্প নিয়ে আপিল মামলার শুনানিকালে এ তথ্য চান দেশের সর্বোচ্চ আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ। তিনি বলেন, এই ধরনের আবাসন প্রকল্পের অনুমোদন চূড়ান্ত কর্তৃপক্ষ হচ্ছে রাজউক। আর আবাসন প্রকল্প করতে হলে উদ্যোক্তাদের শতভাগ ভূমির মালিক হতে হবে। প্রকল্প এলাকাটা নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের মধ্যে। এটা রাজউকের অধীনে।

শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর  উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, বেসরকারি সব আবাসন প্রকল্পেই কি রাজউকের অনুমোদন আছে? যদি সেই অনুমোদন না থাকে তাহলে কি ব্যবস্থা নিয়েছেন বলুন? একটি প্রকল্পের ক্ষেত্রে ব্যবস্থা নেবেন, আরেকটির বেলায় নেবেন না সেই বৈষম্য করার সুযোগ আইনে নাই।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে জ্যেষ্ঠ বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, কোন কোন বেসরকারি আবাসন প্রকল্পে রাজউকের চূড়ান্ত অনুমোদন রয়েছে সেটার নথি নিয়ে আসুন। আমরা এগুলো দেখতে চাই। কোনো প্রক্রিয়ায় অনুমোদন হয়েছে সেগুলোও দেখতে চাই।

শেখ মো. মোরশেদ বলেন, এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

প্রধান বিচারপতি বলেন, আপনি সরকার পক্ষ। আপনার দায়িত্ব অনেক বেশি।

আশিয়ান সিটির আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আহসানুল করিম শুনানি করেন।

শুনানিতে আহসানুল করিম বলেন, গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকসহ সব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ প্রকল্প করা হয়েছে। এই প্রকল্পে সিএস, আরএস, এসএ রেকর্ড ও মহানগর জরিপ, ড্যাপ-২০১০ ও ২০২৩ অনুযায়ী এ প্রকল্পের কোনো এলাকায় জলাভূমি নাই। কিন্তু আপিল বিভাগের আদেশে হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশিয়ান সিটি ও এর প্লট ক্রেতারা।

এ এলকায় বড় বড় হাউজিং প্রকল্পগুলোর যথাযথ অনুমোদন না থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠনগুলো কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

আশিয়ানের আইনজীবী কামরুল হক সিদ্দিকী বলেন, ঢাকা সিটির পূর্ব পাশ ভরাট হয়ে গেছে। যারা হাউজিং প্রকল্প করেছে তারা তাদের প্লট বিক্রি করে ফেলেছে। কিন্তু আমি (আশিয়ান সিটি) যে তিমিরে আছি সেই তিমিরেই রয়ে গেছি। তিনি বলেন, মামলার রেকর্ডে যা আছে কোর্টকে সেটাই বিশ্বাস করতে হবে। নইলে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে।

বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, সবাইকে পথ দেখাতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়ে গেছেন।

শুনানির এক পর্যায়ে রিটকারী সংগঠনগুলোর কৌসুলি ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী ও সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, এ মামলায় হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশ রয়েছে। এই স্থগিতাদেশ থাকার পরেও তারা প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে কি কোনো আদালত অবমাননার আবেদন নিয়ে এসেছিলেন।

তখন রিজওয়ানা হাসান বলেন, মাই লর্ড আমরা কোনো পদক্ষেপ নিইনি। প্রধান বিচারপতি বলেন, বেলা একটা সম্মানি প্রতিষ্ঠান। আপনাদের এ বিষয়ে সচেতন হতে হবে।

প্রসঙ্গত ২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে হজ ক্যাম্পসংলগ্ন দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ বলে রায় দেন। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের দুজন বিচারপতি ওই প্রকল্পকে অবৈধ বলেন।

আর একজন বিচারপতি রিট খারিজ করে প্রকল্পটি বৈধ বলে রায় দেন। এ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর আশিয়ান সিটি আবাসিক প্রকল্প কর্তৃপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করে। এরই মধ্যে বিচারপতি এ বি এম আলতাফ হোসেন হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না পাওয়ায় তিনি এখন আর বিচারপতি হিসেবে নেই। এ অবস্থায় ওই রিভিউ আবেদনের ওপর শুনানির জন্য তৎকালীন প্রধান বিচারপতি পৃথক একটি বৃহত্তর বেঞ্চ গঠন করেন।

বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়। এই বেঞ্চে শুনানি শেষে গত ১৬ আগস্ট আদালত রিভিউ আবেদনটি মঞ্জুর করে রায় দেন। নতুন এ রায়ে ২০১৪ সালের ১৬ জানুয়ারি দেওয়া রায় বাতিল করা হয়।

আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া আশিয়ান সিটির অবস্থানগত ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি, পরিবেশ বাঁচাও আন্দোলন নামের মানবাধিকার ও পরিবেশবাদী আটটি সংগঠন ২০১২ সালের ২২ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট করে। রিট আবেদনে বলা হয়, আশিয়ান সিটি ৪৩.১১ একর জমির জন্য অনুমোদন নিয়েছে। কিন্তু কাজ করছে ২৩০.৪৬ একর জমিতে। তারা যে জমি ভরাট করেছে সেটা নিম্ন জলাভূমি। জলাভূমি ভরাটের জন্য তাদের জরিমানাও করা হয়।

কিন্তু এই প্রকল্পটি জলাশয় ভরাট করে করা হয়নি বলে জানান অ্যাডভোকেট আহসানুল করিম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি