খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বার কাউন্সিল আইন ও বিধি যুগোপযোগী করার পরামর্শ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ
বার কাউন্সিল আইন ও বিধি যুগোপযোগী করার পরামর্শ হাইকোর্টের

বাংলাদেশ বার কাউন্সিল আইন ও বিধি যুগোপযোগী করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, বার কাউন্সিল আইন ও বিধিতে পেশাগত অসদাচরণের কোনো সংজ্ঞা নেই। পেশাগত অসদাচরণের সংজ্ঞা না থাকলেও এ ধরনের আনিত অভিযোগে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কর্তৃক অনবরত আইনজীবীরা শাস্তির মুখোমুখি হচ্ছেন। যেখানে পেশাগত অসদাচরণের সংজ্ঞাই নেই সেখানে এ ধরনের অভিযোগে আইনজীবীদের শাস্তি প্রদান কতটা যুক্তিযুক্ত? এ কারণে বার কাউন্সিলের উচিত আইনজীবীদের শাস্তি প্রদানের পূর্বে পেশাগত অসদাচরণের বিষয়ে সংজ্ঞা নিরূপণ করা।

গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে শাস্তিপ্রাপ্ত এক আইনজীবীর আপিলের রায়ে মঙ্গলবার এ পরামর্শ দিয়েছেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের  হাইকোর্ট বেঞ্চ। বার কাউন্সিল আইন ও বিধি এবং পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা পর্যালোচনা করে এ রায় দিয়েছেন হাইকোর্ট।

রায়ে হাইকোর্ট বলেছেন, একজন শিক্ষানবিশ আইনজীবীকে ইনটিমেশন ফরমে শুরুতেই ঘোষণা দিয়ে বলতে হয় তিনি অন্য কোনো পেশায় নিয়োজিত নেই। কিন্তু এই ঘোষণা কতটা বাস্তবসম্মত। বার কাউন্সিল আইনের ২৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে, অ্যাডভোকেট হিসাবে অন্তর্ভুক্তির জন্য বয়স ২১ বছর পূর্ণ হতে হবে। কিন্তু কত বছর বয়সের পর আর আইনজীবী হওয়া যাবে না সেই বিষয়ে কোনো বয়সসীমা নির্ধারণ করে দেওয়া নেই আইনে। এ কারণে অন্য কোনো পেশা বা ব্যবসায় নিয়োজিত থাকলেও একজন ব্যক্তি আইনজীবী হওয়ার লক্ষ্যে শুরুতেই বার কাউন্সিলের ইনটিমেশন ফর্মে মিথ্যা ঘোষণা দিয়ে দিচ্ছেন। সেজন্য ইনটিমেশন ফর্মে এই ঘোষণা দেওয়ার শর্ত কতটা বাস্তবসম্মত, তা বার কাউন্সিলকে ভেবে দেখার সময় এসেছে।

আদালত বলেন, বিপুল সংখ্যক আইনজীবী আছেন যারা ওকালতি পেশার পাশাপাশি অন্য কোনো পেশায় বা ব্যবসায় নিয়োজিত রয়েছেন। আইন পেশার পাশাপাশি অন্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল কি আদৌ কোন ব্যবস্থা নিয়েছে, নেয়নি। হয়ত কারো অভিযোগ পেয়ে এ ধরনের পেশাগত অসদাচরণের কারণে কাউকে কাউকে শাস্তি দিয়েছে, তবে সবাইকে নয়। আমরা মনে করি এ ক্ষেত্রে একটা হ য ব র ল অবস্থা বিরাজ করছে। তাই এসব ক্ষেত্রে বার কাউন্সিল আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার সুযোগ আইনজীবীদের এই নিয়ন্ত্রক সংস্থার রয়েছে বলে মনে করে হাইকোর্ট।

রায়ে হাইকোর্ট আরও বলেছেন, আইনজীবী পেশায় আসার জন্য প্রতি বছরই বিপুল সংখ্যক আইনজীবীকে সনদ প্রদান করছে বার কাউন্সিল। সনদধারীদের সবাই যে আদালতে প্র্যাকটিসিং ল’ইয়ার তা নয়। নন প্র্যাকটিসিং ল’ ইয়ারও রয়েছেন। কারা প্র্যাকটিসিং ল’ ইয়ার এবং কারা নন প্র্যাকটিসিং ল’ইয়ার সেই বিষয়েও বার কাউন্সিলের একটা মনিটরিং ব্যবস্থা থাকা দরকার।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক হিসাবে যোগ দেন বাবু ক্ষিতিশ চন্দ্র রায়। ২০১০ সালের ১৫ ডিসেম্বর তিনি নীলফামারী জেলা বারের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। শিক্ষকতা পেশায় থাকলে তিনি সনদ সাময়িক স্থগিত রাখার কোন আবেদন বার কাউন্সিলে করেননি। এ কারণে তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ আনে এক ব্যক্তি। সেই অভিযোগে তাকে বার কাউন্সিল আইনের ৩২(১) বিধান অনুযায়ী চিরতরে আইন পেশা থেকে বহিষ্কার করা হয়। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিল আংশিক মঞ্জুর করে হাইকোর্ট তার আইনজীবী সনদ ফিরিয়ে দেয়। অর্থাৎ এখন থেকে ওই ব্যক্তি আইন পেশায় নিয়োজিত হতে পারবেন বলে জানান তার আইনজীবী মো. আব্দুল হক। এই মামলায় আদালতে অ্যামিকাস কিউরি হিসাবে বক্তব্য দেন বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি