রিচার্ড ডি’ রোজারিও ডিএসই’র পরিচালক
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি’ রোজারিও। একটি পরিচালক পদের শুন্য আসনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়া নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।
আগামী ১৯ ডিসেম্বর ওই পদে ভোট গ্রহণ করার কথা ছিল। এর আগে নির্বাচন পরিচালনার জন্য ৪ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷
নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ৷






আপনার মতামত লিখুন