খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মুক্তি পেয়েছে ‘দ্য রেলওয়ে ম্যান’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ
মুক্তি পেয়েছে ‘দ্য রেলওয়ে ম্যান’

সদ্যই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য রেলওয়ে ম্যান’। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেতা আর মাধবন ও অভিনেত্রী জুহি চাওলা। দর্শকমহলে ইতোমধ্যেই এই সিরিজটি ব্যাপক প্রসংশিত হচ্ছে। তার মাঝেই নতুন আলোচনার সৃষ্টি করে দিলেন মাধবন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একসময় অভিনেত্রী জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন। এমনকি অভিনেত্রীকে বিয়ের ইচ্ছের কথা নিজের মা-কেও জানিয়েছিলেন।

৯০ দশকের ঘটনা। তখন জুহি অভিনীত ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিটি বলিউডে ব্যাপক সাড়া ফেলে। যেই সিনেমা দেখেই অভিনেত্রীর প্রেমে পড়েন মাধবন। নিজের মনের সুপ্ত বাসনার কথা শুধু মায়ের সঙ্গেই শেয়ার করেন অভিনেতা।

তবে এতবছর পর এই অভিনেত্রীর সঙ্গে স্ক্রিনশেয়ারের সুযোগ পেয়ে মাধবন জুহির উদ্দেশ্য বললেন, ‘ভাগ্যক্রমে আপনি এই ওয়েব সিরিজে কাজের জন্য হ্যাঁ বলেছিলেন। কারণ আজকে সকলের সামনে আমি একটা কথা স্বীকার করতে চাই। ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিটা দেখার পর আমি আমার মাকে বলেছিলাম যে, জুহি চাওলাকে বিয়ে করতে চাই। আমার একটাই ইচ্ছে ছিল, সেটা হল জুহি চাওলাকে বিয়ে করার!’

যদিও মাধবনের সেই ইচ্ছে পূরণ হয়নি। কারণ ১৯৮৮ সালে মুক্তি পায় মনসুর খান পরিচালিত আমির খান এবং জুহি চাওলার ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমা। ওই সিনেমা মুক্তির ৫ বছর পর অভিনয়ের জগতে পা রাখেন মাধবন।

এরপর ১৯৯৫ সালে জয় মেহতাকে বিয়ে করেন জুহি। তাকে নিয়েই প্রায় তিন যুগের মতো সংসার জীবন অভিনেত্রীর। অন্যদিকে মাধবনও বিয়ে করেছেন। সেই সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে অভিনেতার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি