খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এমডি’র অভাবে ধুঁকছে ছয় আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৯:১৩ পূর্বাহ্ণ
এমডি’র অভাবে ধুঁকছে ছয় আর্থিক প্রতিষ্ঠান

অনিয়ম লুটপাটে ধুঁকছে দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআই। চলছে নানা অব্যবস্থাপনা, চেয়ারম্যান ও পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ। ইচ্ছে মতো হাতিয়ে নেওয়া হচ্ছে আমানতকারীদের টাকা। এমন পরিস্থিতিতে থাকা অনেক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা পদত্যাগ করেছেন। আবার কারও মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখন নতুন এমডি পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। আবার যোগ্য লোক খুঁজেও পাওয়া যাচ্ছে না। ফলে এমডি ছাড়াই চলছে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নেই দেশের ছয়টি আর্থিক প্রতিষ্ঠানে। এর মধ্যে রয়েছে, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লি. (বিআইএফসি), এফএএস ফাইন্যান্স, ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লি. ও  জিএসপি ফাইন্যান্স। এসব প্রতিষ্ঠানে এমডি না থাকায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সিইওর চলতি দায়িত্ব পালন করছেন।

আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের সীমাহীন অনিয়মের কারণে গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না ইন্টারন্যাশনাল লিজিং। আবার ঋণের অর্থ আদায় করতে গিয়ে বিভিন্নজনের হুমকির মুখে পড়েন প্রতিষ্ঠানটির সাবেক এমডি আবদুল খালেক খান। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেন। এখন এমডি ছাড়াই চলছে প্রতিষ্ঠানটি। এখন চলতি দায়িত্বে আছেন মশিউর রহমান।

একই অবস্থায় আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। এমডি নিয়োগ হয়নি দীর্ঘদিন ধরে। বর্তমানে প্রতিষ্ঠানটির এমডির চলতি দায়িত্বে আছেন মো. আনোয়ার সাদেক। এফএএস ফাইন্যান্সের এমডি না থাকায় চলতি দায়িত্ব পালন করছেন ডিএমডি মো. এ এফ সাব্বির রহমান। ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লি-এর এমডি-র চলতি দায়িত্ব পালন করছেন এম এম মোস্তফা বিলাল, জিএসপি ফাইন্যান্সের এমডি-র চলতি দায়িত্ব পালন করছেন মো. জিল্লুর রহমান এবং ইউনিয়ন ক্যাপিটালের এমডি-র চলতি দায়িত্ব পালন করছেন এ এন এম গোলাম সাব্বির।

আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থার কারণ চেয়ারম্যান ও পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ। নানা অনিয়ম অব্যস্থাপনা। বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি ও পরিচালকদের দুর্নীতির কারণে পর্ষদ ভেঙে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। পরিচালকদের সঙ্গে বনিবনা না হওয়ায় অনেকে পদত্যাগে বাধ্য হয়েছেন। মালিকরা নিজেদের মতো এমডি নিয়োগ দিতে চান। ফলে অনেকে যোগ্য লোক পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নামের কারণে নিরাপত্তার জন্য যোগ্য লোক দায়িত্ব নিতে চাচ্ছেন না।

এমন অবস্থায় যোগ্য ব্যবস্থাপনা পরিচালক পেতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য প্যানেল গঠনের উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন অনুযায়ী এই প্যানেল থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থাপনা পরিচালকের নাম সুপারিশ করবে সংস্থাটি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, যোগ্য ব্যবস্থাপনা পরিচালক পাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যেসব প্রতিষ্ঠানের এমডি নেই সেখানে দ্রুত এমডি নিয়োগে সহায়তা করবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংক যদি প্যানেল গঠন করে এমডি নিয়োগ দিতে পারে তাহলে ভালো। এখন কোন প্রক্রিয়ায় তারা কাজটা করবে এটা দেখার বিষয়।

তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান খারাপ হওয়ার মূল কারণ খেলাপি ঋণ। এটা কমাতে না পারলে এগুলো ভালো হবে না। আবার খারাপ অবস্থায় মধ্যে কেউ সহজে দায়িত্ব নিতে চাইবে না। তাই খেলাপি ঋণ কমানোর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত ৩ মাসে এনবিএফআই গুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৯৬ কোটি টাকা। ফলে জুনের শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৫১ কোটি টাকা, যা এই খাতে বিতরণ করা মোট ঋণের ২৭ দশমিক ৬৫ শতাংশ। গত মার্চ মাস শেষে এনবিএফআইয়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৭ হাজার ৮৫৫ কোটি টাকা, যা ছিল ওই সময়ের মোট ঋণের ২৫ শতাংশ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি