খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এনডিভিয়া প্রধানের আবারো প্রেমের সম্পর্ক ফাঁস

কিম্বার্লি সরাসরি জেনেসেনের অধীনে কাজ করেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
এনডিভিয়া প্রধানের আবারো প্রেমের সম্পর্ক ফাঁস

ছবি-সংগৃহীত

সন্দেহভাজন চীনা ‘গুপ্তচর’ ও ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত প্রেমের সম্পর্ক নিয়ে বর্তমানে ব্যাপক চাপে আছেন বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ প্রস্তুতকারী সংস্থা এনডিভিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। এর মধ্যেই আরও একটি পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস হয়েছে তার।

গতকাল (বুধবার) এক প্রতিবেদনে মার্কিন দৈনিক দ্য নিউয়র্ক টাইমস জানিয়েছে, হুয়াং কোম্পানিরই এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ জন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। কোম্পানির পদক্রম অনুসারে কিম্বার্লি সরাসরি জেনেসেনের অধীনে কাজ করেন।

এনভিডিয়ার অভ্যন্তরীণ মহলেও জেনসেন-কিম্বার্লির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কোম্পানির দুজন সাবেক কর্মী দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত এনভিডিয়ার একটি সম্মেলনের সময় হুয়াং ও পাওয়েলকে একটি হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও রয়েছে বলেও জানিয়েছেন ওই দুই কর্মী।  তারা নিজেরা এই ভিডিওটি দেখেননি বলে দাবি করেছেন।

এই সম্পর্কের খবরটি এনভিডিয়ার কর্মপরিবেশ সংক্রান্ত নীতিমালা নিয়েও প্রশ্ন তুলেছে। কোম্পানির আচরণবিধিতে কর্মীদের এমন পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে, যা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করতে পারে। এই স্বার্থের সংঘাতে ব্যক্তিগত সম্পর্কও অন্তর্ভুক্ত রয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, এনভিডিয়া যেকোনো অসদাচরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা তদন্ত করে। অনেক বড় কর্পোরেশনেই ব্যবস্থাপক এবং তাদের অধীনে কর্মরত কর্মীদের মধ্যে সম্পর্ক স্থাপনের ওপর বিধিনিষেধ রয়েছে।

পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে—বিশেষ করে মেডিকেল ইমেজিং ডিভাইসে কোম্পানির চিপ প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত উদ্যোগগুলোর তদারকির দায়িত্বে আছেন।

এই নতুন তথ্য এমন সময়ে সামনে এল, যখন হুয়াং অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে নামে এক চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের কারণে তীব্র সমালোচনার মুখে রয়েছেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গোয়েন্দা, যার লক্ষ্য বা মিশন ছিল যুক্তরাষ্ট্রের অগ্রসর এআই চিপ প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ।

গত মাসে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছিল যে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়া প্রধানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ রয়েছে, তিনি এনভিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন যাতে তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপগুলো চীনের জন্য আরও সহজলভ্য করা যায়। বেইজিং এই গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

পরবর্তীতে, এনভিডিয়ার বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন যে তিনি তাঁর স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না, তবে তিনি ওই নারীর পরিচয় প্রকাশ করেননি। তারপর কোম্পানির বোর্ড বিষয়টি তদন্তের জন্য ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’  নামের একটি ল’ ফার্মকে দায়িত্ব দিয়েছে। এছাড়া, মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ বিষয়ে তার কাছে একটি রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন।

সূত্র : নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইন্ডিয়া

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি