খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলায় ১১ নিহত

এ শহরটি ইরানের মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রণাধীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলায় ১১ নিহত

ছবি-সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমানা হামলায় ১১ জন নিহত হয়েছেন। যারমধ্যে নারী ও শিশু আছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহী সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।

বার্তাসংস্থা সানা হতাহতের সংখ্যা নিয়ে বলেছে, “সানা প্রদেশের আল-সারিয়াহতে সৌদি শত্রুদের বিমান হামলায় ১১ জন শহীদ হয়েছেন। যারমধ্যে নারী ও শিশুও আছেন। আহত ও নিহতদের উদ্ধারে অভিযান চলছে। তবে এরমধ্যে প্যারামেডিকদের ওপর দুইবার হামলা হয়েছে।”

এরআগে গতকাল ইয়েমেনের তাইজের একটি বাজারে সৌদির বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানায় হুথি বিদ্রোহীরা। তবে পরবর্তীতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করে, ওই বাজারে হুথিরা মিসাইল ছুড়েছে। এতে সেখানে ৩০ জন নিহত হয়েছেন।

হামলার শিকার বাজারটির অবস্থান তাইজের আল-ওয়াজিয়া শহরে। এ শহরটি ইরানের মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রণাধীন।

পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ নিতে গত সেপ্টেম্বর মাস থেকে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বড় আকারে সামরিক অভিযান শুরু করেছে হুথি গোষ্ঠী। পাল্টা অভিযান পরিচালনা করছে সৌদি আরবের সমর্থন পুষ্ট এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার, বর্তমানে যারা ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে। দু’পক্ষের এ তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাইজ প্রদেশ।

বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল ও রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসাবাহি শক্রবারের হামলার পর তাদের নিজস্ব সংবাদ সংস্থা সাবা-কে বলেছেন, “সৌদি শত্রু বিমান আল-ওয়াজিয়া শহরের বাজারে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৩০ জন নিহত ও ৮ জন আহত উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে মরদেহের সন্ধান চালাচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানিয়েছেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি বিমান থেকে এই হামলা চালানো হয়েছে।

সূত্র: এএফপি

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি