খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

১৫ নভেম্বর ‘অভিষেক’ মাঠে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

ড্রিবলিংয়ের জাদুকর
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
১৫ নভেম্বর ‘অভিষেক’ মাঠে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

ছবি-সংগৃহীত

অবসরের প্রায় এক যুগ পর পেশাদার ফুটবল খেলতে নামছেন ৪৬ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় স্তর সিরি-সি’র ম্যাচে তিনি র‌্যাভেনার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামবেন। গত জুনে প্রথমবার ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে চমকে দিয়েছিলেন ড্রিবলিংয়ের এই জাদুকর।

এরপর সর্বশেষ গতকাল (শুক্রবার) নতুন ক্লাবের হয়ে আবারও মাঠে নামার তারিখ ঘোষণা করেন রোনালদিনহো। ১৫ নভেম্বর র‌্যাভেনা বনাম ফরলি এফসির ডার্বি ম্যাচে তার সেই অপেক্ষা শেষ হবে। এর আগে পেশাদার ক্যারিয়ারে সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন ব্রাজিলের এই ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

এক বিবৃতিতে সিরি-সি’র ক্লাব র‌্যাভেনা জানিয়েছে, ‘এটি এমন একটি আয়োজন যা বিশ্বের নজরকে ‘স্তাদিও ব্রুনো বেনেত্তি’র দিকে ঘুরিয়ে দেবে। পুরো ফুটবল বিশ্ব হয়তো এটিকে সত্য হওয়ার মতো নয় ভেবেছিল, অথচ এখন আমরা আনুষ্ঠানিকভাবে একটি দুর্দান্ত প্রত্যাবর্তনের কথা নিশ্চিত করতে পারছি। সেই জাদু, সেই হাসি আর এমন এক প্রতিভার প্রত্যাবর্তন; যা প্রজন্মের পর প্রজন্ম ভক্তদের মুগ্ধ করে রেখেছে, তাদের প্রিয় দল বা ফুটবল আনুগত্য যা-ই হোক না কেন।’

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের ছোট্ট শহর র‌্যাভেনার ক্লাবটি সাধারণত বিশ্ব ফুটবলে খুব একটা আলোচিত নাম নয়। মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নিয়ে সিরি সি-তে খেলে তারা। কিন্তু রোনালদিনহোর আগমনে মুহূর্তেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে গেছে ক্লাবটি। র‌্যাভেনার মালিক ইগ্নাজিও চিপ্রিয়ানি ২০২৪ সালে ক্লাবটি কিনেছিলেন সিরি আ-তে তোলার স্বপ্ন নিয়ে। তার কাছে রোনালদিনহো শুধু একজন ফুটবলার নন, বরং শৈশবের অনুপ্রেরণার নাম। চিপ্রিয়ানি বিশ্বাস করেন, ব্রাজিলিয়ান কিংবদন্তির উপস্থিতি ক্লাবের পরিচিতি ও জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দেবে।

এর আগে র‌্যাভেনায় যোগ দেওয়ার বিষয়ে রয়টার্সকে রোনালদিনহো বলেছিলেন, ‘এত বছর ধরে চিপ্রিয়ানি পরিবারের সঙ্গে এবং আমাদের অন্য বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে, তারই ধারাবাহিকতায় এই সুযোগটি এসেছে। আমি ভীষণ আনন্দিত। আমরা আশা করি, সবকিছু ভালোভাবেই এগোবে। র‌্যাভেনা সফল হোক, ক্লাবটির সবকিছু ভালোভাবে এগিয়ে যাক। আমাদের চিন্তাভাবনাও অনেকটাই একই রকম। আর সে কারণেই আমরা একসঙ্গে এই পথচলা শুরু করেছি।’

এর আগে ২০০৮-১১ এসি মিলানের জার্সিতে ইতালিয়ান ফুটবলাঙ্গনে দ্বিতীয় দফায় খেলেছিলেন রোনালদিনহো। এ ছাড়া বর্ণাঢ্য ক্যারিয়ারে গায়ে তুলেছিলেন বার্সেলোনা এবং পিএসজির জার্সিও। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড ২০০৫ সালে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি