খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হাত বদলালেই লাফিয়ে বাড়ে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
হাত বদলালেই লাফিয়ে বাড়ে সবজির দাম

লাফিয়ে বাড়ছে সবজির দাম। পরিবহন ব্যয় বৃদ্ধি, আড়ত ভাড়া এবং হাতবদলের কারণে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা, এমনকি কিছু ক্ষেত্রে এই দাম কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের এমন চড়া দামের চাপে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘরে দেখা যায়, প্রতি কেজি পাকা ও কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মানভেদে দেশি গাজর ১০০ টাকা এবং চায়না গাজর ১৬০ টাকা কেজি দরে মিলছে। বেগুনের ক্ষেত্রে লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া শীতের আগাম শিম ১২০ থেকে ১৬০ টাকা এবং দেশি শসা বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

এদিকে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের বড় ফারাক দেখা গেছে। পাইকারি বাজারে যে লাউ ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হয়, খুচরা বাজারে সেই একই লাউ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। একইভাবে পাইকারিতে ২৫ টাকার ঢেঁড়স খুচরায় ৬০ থেকে ৭০ টাকা এবং ৩২ টাকার ফুলকপি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত পাইকারি থেকে খুচরা বাজারে পৌঁছাতে এক হাত বদলেই কেজিপ্রতি সবজির দাম বাড়ছে ২০ থেকে ৩০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে তারচেয়েও বেশি।

রাজধানীর সাদেক খান পাইকারি আড়তে সরেজমিনে ঘুরে দেখা যায়, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী ও পাবনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাক-সবজি আসছে। সেখান থেকে ঢাকার বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা পণ্য কিনে নিয়ে যান। বাজারটিতে শস্যজাতীয় সবজির পাশাপাশি শাকও পাইকারিতে বিক্রি হচ্ছে, যেখানে প্রতি আঁটি কলমিশাক ৩ টাকা, লালশাক ৬ টাকা, পাটশাক ৭ টাকা, মূলাশাক ১০ টাকা এবং পুঁইশাক ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কেজি হিসাবে ঢেঁড়স ২৫ টাকা এবং প্রতি পিস হিসেবে ফুলকপি ৩২ থেকে ৩৫ টাকা ও লাউ ১২ থেকে ১৫ টাকা দরে পাইকারি বিক্রি হতে দেখা যায়।

সাদেক খান আড়তের মেসার্স তারানগর বাণিজ্যালয়ের বিক্রেতা মো. আরিফ বলেন, কাঁচামালের দাম বাড়ে-কমে। আজ আড়তে বেগুনের পাল্লা (৫ কেজি) ৩০০ টাকা, চিচিঙ্গা ২৫০ টাকা, কাঁকরোল ২৫০ টাকা, ধুন্দুল ২২০ টাকায় বিক্রি করা হয়েছে। আড়তের কমিশন ও শ্রমিকের মজুরি ৩ টাকা থেকে ৪ শতাংশ খরচ হয়। খুচরা বিক্রেতারা চাইলে আরও কমে বিক্রি করতে পারেন। কিন্তু তারা ১৫০০ টাকা পুঁজি দিয়ে ১০ ঘণ্টায় ১০০০ টাকা কামাতে চায়।

আরেক আড়তদার বলেন, আড়তে সীমিত কমিশন রাখা হয়। সব টাকা তো পরিবহনে চলে যায়। প্রতিটি গাড়ি কয়েক রকম টোল দিয়ে আসতে হয়। আগে যে গাড়ি ১৫ হাজার দিয়ে আসত, এখন সেই ২০ হাজার দিয়ে আসতেও কষ্ট হয়। কৃষক সবজির দাম কম পায় এটা ঠিক, কিন্তু পরিবহন ভাড়াও সবজির ভেতরে যুক্ত হয়। আর সবজিতে মধ্যস্বত্বভোগী বেশি। কৃষক থেকে স্থানীয় পাইকার, তারপর ঢাকার পাইকার, সেখান থেকে খুচরা বিক্রেতা, তারপর ক্রেতা। কয়েক হাত বদলের কারণেও দাম বেড়ে যায়।

বাবুল এন্টারপ্রাইজের এক আড়তদার বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব অবশ্যই সবজি বাজারে পড়েছে। আগে যেখানে গাড়িভাড়া ১৮-২০ হাজার টাকা ছিল, সেখানে তা ৩-৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। বগুড়া থেকে ঢাকায় পণ্য আনতে আগে গাড়িভাড়া ছিল ১৫ হাজার টাকা। এখন তা ১৮-১৯ হাজার টাকা হয়েছে। তবে এ ব্যয় বৃদ্ধির মাত্রা দূরত্বভেদে ভিন্ন ভিন্ন। সব মিলিয়ে পরিবহন ব্যয় আনুমানিক ২৫-৩০ শতাংশ বেড়েছে। চলতি মাসে সবজির দাম বেড়ে যাওয়ার পেছনে পরিবহন ব্যয়েরও বড় ভূমিকা আছে।

রায়েরবাজারে সবজির খুচরা বিক্রেতা রমজান আলী বলেন, পাইকারি বাজার থেকে যে দামে সবজি কিনতে হয়, খুচরা বাজারে সেই দাম ও খরচ হিসাব করেই বিক্রি করতে হয়। আজ এক পাল্লা টমেটো কিনেছি ৫০০ টাকায়। সেই টমেটো খুচরা বাজারে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করছি। কাঁচা মরিচ বিক্রি করছি ১৪০ টাকা কেজি দরে। আকার ও মানভেদে লাউয়ের দাম পড়ছে ৬০ থেকে ৭০ টাকা। শীতকালীন সবজির সরবরাহ এখনো বাজারে পর্যাপ্ত না থাকায় দাম তুলনামূলক বেশি। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হলে খুচরা বাজারেও তার প্রভাব পড়ে।

তিনি জানান, পচনশীল পণ্য হওয়ায় তারা অল্প পরিমাণে সবজি কেনেন এবং দিনের মধ্যেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন। এক দিন অবিক্রিত থাকলে পরদিন সেই সবজি তাজা থাকে না, মানও কমে যায়। তখন বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়, অনেক সময় লোকসানও গুণতে হয়।

তিনি আরও দাবি করেন, সকাল থেকে বিকেল পর্যন্ত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সবজির দাম কমিয়ে বিক্রি করতে হয়। এতে লাভ ধরে রাখা কঠিন হয়। এছাড়া বিক্রি না হওয়া পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি