খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, নিহত ৫৮

শাবওয়ার গভর্নর আওয়াদ আল ওয়াজির নিশ্চিত করেছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, নিহত ৫৮

ছবি-সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শাবওয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ শতাধিক এবং নিখোঁজ হয়েছেন ১৪ জন। শাবওয়ার গভর্নর আওয়াদ আল ওয়াজির নিশ্চিত করেছেন এ তথ্য।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনাস্থলের মাটিতে আহত মানুষ এবং রক্তমাখা মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

গত সেপ্টেম্বরে হুথি বাহিনী লোহিত সাগরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ নৌ-চলাচল পথ ‘বাব আল-মান্দেব প্রণালী’র কাছাকাছি এলাকাগুলোর দিকে অগ্রসর হওয়ার পর থেকেই তাদের সঙ্গে সৌদি সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের পাল্টাপাল্টি হামলা চলছে।

স্থানীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সোমবার শাওয়াবের সেই শিবিরে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা।

দক্ষিণ-মধ্য উপকূলীয় ইয়েমেনের জ্বালানি-সমৃদ্ধ প্রদেশ শাবওয়া, যা এডেন উপসাগরের তীরে অবস্থিত, সেখানে ইয়েমেনের বৃহত্তম শিল্প বিনিয়োগ—‘বালহাফ’ অবস্থিত। বালহাফের কারখানায়  তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন করা হয়।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারী জানিয়েছেন, তারা এই প্রশিক্ষণ শিবিরটিকে লক্ষ্যবস্তু করেছিলেন। তার দাবি, শিবিরটি সৌদি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সৌদি আরবের সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

চলতি মাসে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারের সেনাবাহিনী হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করেছে এবং বাব আল মান্দেব প্রণালীর কাছাকাছি কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

অন্যদিকে, হুথিরা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকার তাইজ শহরটিকে অবরুদ্ধ করে রেখেছে, যা হুথি-বিরোধী শক্তির সর্বশেষ বড় ঘাঁটি হিসেবে পরিচিত।

ইয়েমেনের এই সংঘাত এখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর লড়াইয়ের একটি নতুন ফ্রন্টে পরিণত হয়েছে। হুথিরা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ওপর হামলা জোরদার করেছে; তারা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’কে লক্ষ্যবস্তু বানিয়েছে।

২০১৪ সালে ইয়েমেনে যুদ্ধ শুরু হয়, যখন হুথিরা রাজধানী সানা দখল করে নেয় এবং সরকারকে দক্ষিণের দিকে সরে যেতে বাধ্য করে। পরের বছর সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক হস্তক্ষেপের ফলে পরিস্থিতি এক রক্তক্ষয়ী অচলাবস্থার দিকে মোড় নেয়। অবশেষে ২০২২ সালে বিবদমান পক্ষগুলো একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা চলতি বছর পর্যন্ত কার্যকর ছিল।

ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন। বিভিন্ন সাহায্য সংস্থা সতর্ক করেছে যে, সেখানে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।

সূত্র : রয়টার্স

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি