খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’

ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগে রূপ নেয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’

সংগৃহীত ছবি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইউরোপের দেশ ফ্রান্সে চলমান নজিরবিহীন আন্দোলন ভয়াবহ সহিংস আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষের বিক্ষোভ-সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সংঘর্ষের ঘটনায় দেশটির বিভিন্ন শহরের রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির এই অস্থিরতা নিয়ে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘বিপ্লবের’ জন্য ফ্রান্স স্বাভাবিক গন্তব্য বলেই মনে হচ্ছে।

ফ্রান্সের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে ট্রাম্প বলেন, ‘‌‘চলুন ফ্রান্সে যাই? চমৎকার জায়গা। কোনও দাঙ্গা নেই, কোনও বিপ্লব নেই। জানেন তো, ফ্রান্স যেন বিপ্লবের জন্য দারুণ উপযক্ত জায়গা। অবিশ্বাস্য! চলুন ফ্রান্সে গিয়ে বিপ্লবে যোগ দিই।’’

প্রায় এক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনের পর রোববার সকালে ফ্রান্সের নাগরিকরা ধ্বংসস্তূপে ভরা রাজপথ দেখেছেন। এমন সময় দেশটিকে নিয়ে ব্যঙ্গাত্মক ওই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী ছয় মাস পর ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উত্তরসূরি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও এই সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশটির অভিবাসন নীতিকে দায়ী করে তিনি বলেছেন, ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো মানুষের পারস্পরিক সঙ্গতি ও আত্মীকরণের প্রশ্নটি ঠিকমতো মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স লিখেছেন, ‘‘বৈচিত্র্য ও সহানুভূতির নামে পশ্চিমা উদারপন্থীরা তৃতীয় বিশ্বকে ফ্রান্সে এবং অন্যান্য দেশে আমদানি করেছেন। তারা আত্মীকরণ ও সঙ্গতির মৌলিক প্রশ্নগুলোকে উপেক্ষা করেছেন।’’

তিনি বলেছেন, ‘‘তাদের আগেই সতর্ক করা হয়েছিল যে এর পরিণাম এমন হতে পারে। কিন্তু তারা শোনেননি। আমি প্রার্থনা করি, অসাধারণ মানুষের সুন্দর দেশ ফ্রান্স, তার আরও কোনো ঐতিহাসিক স্থাপনা পুড়ে যাওয়ার আগেই এই পাগলামি বন্ধ করুক।’’

মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘‘আমেরিকানরা বিষয়টি খেয়াল করছেন বলে আমি প্রত্যাশা করছি। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা আপনাদের দেশের জন্য ঠিক এই ভবিষ্যৎ কামনা করেন।’’

• ফ্রান্সেজুড়ে বিক্ষোভে ব্যাপক সহিংসতা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আয়োজিত বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের জেরে গত শনিবার উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। রাজপথের এই প্রতিবাদ সহিংসতা, ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগে রূপ নেয়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভস্থলের পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই সহিংসতা শুরু হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভ সমাবেশে ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। অন্যদিকে আন্দোলনে অংশ নেওয়া সিজিটি ইউনিয়ন বলেছে, এই সংখ্যা ছিল ৮ লাখ।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও আতশবাজি নিক্ষেপ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোইরে বলেন, রাজধানীর পুরো রাস্তাঘাট ‘ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’। মুখোশধারী তরূণদের দল রাস্তার পাশে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং দোকানপাট লুট করেছেন।

• টাউন হল, পর্যটন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশটির স্থানীয় প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, লিমোগেস শহরে ১৪০ বছরেরও বেশি পুরোনো একটি টাউন হলে মুখোশধারী বিক্ষোভকারীরা জোরপূর্বক ঢুকে পড়েন এবং সেখানে আগুন ধরিয়ে দিলে ভবনটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এছাড়া মার্সেই এবং লিলের আরও দুটি টাউন হলে ঢুকে ভাঙচুর চালানো হয়।

বোর্দো শহরের একটি পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে লিয়োঁ শহরে একটি পর্যটন অফিসেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সহিংসতা, ভাঙচুর এবং লুটপাটের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে শাস্তির মুখোমুখি হতে হবে।

‘‘যারা ভাঙচুর চালিয়েছেন, প্রশাসনিক কার্যালয় ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা করেছেন কিংবা আমাদের টাউন হলগুলোতেও লুটপাট চালিয়েছেন; তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং শাস্তি দেওয়া হবে।’’

সূত্র: এএফপি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি