খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বড় আয়োজনে মঞ্চে ফিরছে বহুবচন থিয়েটার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
বড় আয়োজনে মঞ্চে ফিরছে বহুবচন থিয়েটার

‘নাটক করি দেশ গড়ি’ স্লোগানকে বুকে ধারণ করে আবারো মঞ্চে ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন বহুবচন থিয়েটার। আগামী মাসের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে একযোগে দু’টি নাটকের মহড়া এবং সামনের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।আলোচ্যসূচির শুরুতে সভাপতি কার্যনির্বাহী পরিষদের প্রতিটি পদবী উল্লেখ করে যার যার দায়িত্ব বুঝিয়ে বলেন এবং সংগঠন ও এর গঠনতন্ত্রের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

নির্বাহী সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, নাট্য সংগঠনের কাজ হলো নাটকের মাধ্যমে মানুষকে সচেতন ও সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা। বহুবচন থিয়েটার শুরু থেকেই নিষ্ঠার সঙ্গে নাটকের মাধ্যমে এ নীতি অনুসরণ করে পথ চলার চেষ্টা করে চলেছে। তিনি উল্লেখ করেন, বহুবচন থিয়েটার খুব দ্রুত একসঙ্গে দু’টি নাটক নিয়ে মঞ্চে আসছে। কবি নজরুলের সংগীত জীবন নিয়েও তিনি আলোচনায় অংশ নেসাধারণ সম্পাদকের বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা। তিনি দলের কর্মপরিকল্পনা ও হালনাগাদ আয়-ব্যয়ের হিসাব সকলের অবগতির জন্য তুলে ধরেন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সৈয়দা শাহানারা জামান, সহসভাপতি আজিজুল হক সুজন, নির্বাহী সাধারণ সম্পাদক আমিন আহমেদ মোল্লা, নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন, অর্থ সম্পাদক শামীম আল মামুন, দলের শিল্পী কল্যাণ ও গ্রিন রুম ব্যবস্থাপনা সম্পাদক অনামিকার স্বামী, বহুবচন থিয়েটারের নবাগত সদস্য ও সকলের প্রিয় ব্যক্তি ফারাজ হোসেন, জান্নাত ফাতেমা, হাবিবউল্লাহ প্রিন্স ও অন্যান্যরা।

সাধারণ সম্পাদকের বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা। তিনি দলের কর্মপরিকল্পনা ও হালনাগাদ আয়-ব্যয়ের হিসাব সকলের অবগতির জন্য তুলে ধরেন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সৈয়দা শাহানারা জামান, সহসভাপতি আজিজুল হক সুজন, নির্বাহী সাধারণ সম্পাদক আমিন আহমেদ মোল্লা, নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন, অর্থ সম্পাদক শামীম আল মামুন, দলের শিল্পী কল্যাণ ও গ্রিন রুম ব্যবস্থাপনা সম্পাদক অনামিকার স্বামী, বহুবচন থিয়েটারের নবাগত সদস্য ও সকলের প্রিয় ব্যক্তি ফারাজ হোসেন, জান্নাত ফাতেমা, হাবিবউল্লাহ প্রিন্স ও অন্যান্যরা।

এ পর্যায়ে মির্জা আবদুর রাজ্জাকের কবিতাগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন দলের নবাগত শিল্পী রঞ্জনা আক্তার।

 

নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন সংগঠনের চলতি তহবিল সচল রাখার জন্য গঠনতন্ত্রে নির্ধারিত ২০০/- টাকা করে মাসিক চাঁদা এ মাস থেকেই পরিশোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

সভাপতি সকলকে কর্মসূচির সর্বশেষ আয়োজন কবি নজরুলের প্রয়াণবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।অধ্যাপক নজরুল ইসলামের পরিচালনায় এ পর্বে আবৃত্তি ও সংগীতে অংশগ্রহণ করেন আজিজুল হক সুজন, আমিন আহমেদ মোল্লা, মির্জা মাহমুদ সুহৃদ, শওকত আলী সাজু, আসসাব উল মাছানী, অনামিকা, জাহিদুর রহমান সুমন, রঞ্জনা আক্তার, বদিউজ্জামান রিপন তালুকদার ও অন্যান্যরা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি