খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তিনমাসে বড় ধরনের পতনে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
তিনমাসে বড় ধরনের পতনে পুঁজিবাজার

গ্যাস ও বিদ্যুতের দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়া, উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং কোম্পানিগুলোর মুনাফা কমে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে সপ্তাহজুড়ে (৬-১০ সেপ্টেম্বর) বড় ধরনের দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচক কমেছে। ফলে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৭ পয়েন্ট বা ২ দশমিক ৫৯ শতাংশ কমে ৫ হাজার ৫১৫ পয়েন্টে নেমেছে। এটি গত তিন মাসের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ৮ জুন ডিএসইএক্স ৫ হাজার ৫০০ পয়েন্টের কাছাকাছি অবস্থানে ছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান উৎপাদন চালু রাখতে তুলনামূলক বেশি খরচের বিকল্প জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহার করছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি কারখানাগুলোর সক্ষমতার ব্যবহার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয় ও মুনাফায়।

একটি শীর্ষস্থানী ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জ্বালানি–সংকটের কারণে অনেক কারখানাকে উৎপাদন কমাতে হচ্ছে, কখনো কখনো কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। উৎপাদন চালু রাখতে বিকল্প জ্বালানি ব্যবহার করায় খরচও বাড়ছে। এ পরিস্থিতিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভবিষ্যৎ আয় নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সপ্তাহের শুরুতেই বড় ধরনের দরপতনের মুখে পড়ে বাজার। গত রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসইএক্স এক দিনে ১০০ পয়েন্টের বেশি কমে যায়। শেয়ারবাজারের ব্রোকাররা ওই সময় আতঙ্কজনিত বিক্রির পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তাকে দরপতনের কারণ হিসেবে উল্লেখ করেন।

বাজারে বড় দরপতনের পর পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক করে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বৈঠকে বাজারের সাম্প্রতিক পতন এবং পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হয়।

ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, ব্রোকারেজ প্রতিষ্ঠানসহ বাজারসংশ্লিষ্ট বেশির ভাগ প্রতিষ্ঠানই বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বাজারের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে ডিএসই, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় ইবিএল সিকিউরিটিজ বলেছে, চলমান জ্বালানি-সংকট, কোম্পানিগুলোর আয় নিয়ে দুর্বল প্রত্যাশা এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান বাজারের ওপর চাপ তৈরি করেছে। শেয়ারের দাম কমে যাওয়ায় কিছু বিনিয়োগকারী তুলনামূলক আকর্ষণীয় দামে শেয়ার কেনার চেষ্টা করলেও বাজারের সামগ্রিক অনিশ্চয়তা সেই ক্রয়চাহিদাকে ছাড়িয়ে গেছে। ফলে পরবর্তী কার্যদিবসগুলোতেও নেতিবাচক ধারা অব্যাহত ছিল।

তবে এর ব্যতিক্রম ছিল মিউচুয়াল ফান্ড খাত। সপ্তাহজুড়ে এ খাতে তুলনামূলক ভালো ক্রয়চাহিদা দেখা গেছে। বাজারের গতি দুর্বল থাকায় স্বল্পমেয়াদি মুনাফার আশায় কিছু বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকেছেন বলে জানিয়েছে ইবিএল সিকিউরিটিজ।

বাজারের প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্যান্য সূচকও কমেছে। ডিএসইর প্রধান ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৪৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ পয়েন্টে নেমেছে। আর শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বড় মূলধনের কয়েকটি কোম্পানির শেয়ারের দর কমায় ডিএসইএক্সের পতনে উল্লেখযোগ্য প্রভাব পড়ে। এর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, লাফার্জহোলসিম বাংলাদেশ ও ইস্টার্ন ব্যাংকের শেয়ারের দরপতন ডিএসইএক্সের পতনে ২৫ পয়েন্টের বেশি নেতিবাচক প্রভাব ফেলে।

লেনদেনের দিক থেকেও বাজারে কিছুটা শ্লথ দেখা গেছে। সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৭৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৪৪ কোটি টাকা। ফলে দৈনিক গড় লেনদেন প্রায় ৯ শতাংশ কমে ৫৫৪ কোটি টাকায় নেমেছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৬০৯ কোটি টাকা।

সপ্তাহের মোট লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল বস্ত্র খাতের। ডিএসইর মোট লেনদেনের ২৯ দশমিক ৫ শতাংশ এসেছে এ খাত থেকে। এরপর সাধারণ বিমা খাতের অবদান ১৪ দশমিক ২ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতের ১০ দশমিক ৪ শতাংশ।

দরপতনের দিক থেকেও বাজারে ছিল ব্যাপক নেতিবাচক প্রবণতা। ডিএসইতে ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৬০টির এবং অপরিবর্তিত ছিল ১৬টি।

প্রায় সব খাতেই শেয়ারের দাম কমেছে। একমাত্র মিউচুয়াল ফান্ড খাতের সূচক ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রধান খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪ শতাংশ কমেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের সূচক। এ ছাড়া প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ ও রসায়ন, টেলিযোগাযোগ এবং ব্যাংক খাতেও বড় দরপতন হয়েছে।

সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারে। কোম্পানিটির ১১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণের দিক থেকে এরপর ছিল এনভয় টেক্সটাইলস, মালেক স্পিনিং মিলস, সাইহাম কটন মিলস ও সাইহাম টেক্সটাইল।

ঢাকার বাজারের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহজুড়ে বড় দরপতন হয়েছে। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) ৩০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৬ পয়েন্টে নেমেছে। আর নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স ১৯১ পয়েন্ট কমে ৯ হাজার ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি