খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আগের মতো ইলিশ নেই, সংকটে চাঁদপুরের মাছঘাট

বড় স্টেশন মাছঘাটের সেই অবস্থা আর নেই
জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
আগের মতো ইলিশ নেই, সংকটে চাঁদপুরের মাছঘাট

ছবি-সংগৃহীত

ইলিশের পর্যাপ্ত সরবরাহ আর উন্নত যোগাযোগের কারণে ব্রিটিশ আমলে ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট। এখান থেকে সারা দেশে পৌঁছে যায় রুপালি ইলিশ।

তবে এখন বড় স্টেশন মাছঘাটের সেই অবস্থা আর নেই। একসময় এখানে প্রতিদিন হাজার হাজার মণ মাছ বিক্রি হতো। এখন মাছের তীব্র সংকট। ক্রমাগত লোকসানে বেশিরভাগ আড়তদার প্রায় সর্বস্বান্ত। ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকা শত শত শ্রমিক হারিয়েছেন কর্মসংস্থান।

এই ঘাটে ইলিশের মৌসুমে একসময় প্রায় হাজার কোটি টাকার মাছ বিক্রি হতো। সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে কমে গেছে ইলিশের সরবরাহ। ক্রমাগত লোকসানের মুখে আছে আড়তদারসহ বাজার ঘিরে গড়ে ওঠা অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও। এতে ঐতিহ্যবাহী বাজারটি অস্তিত্ব সংকটে পড়েছে।

ইলিশ ব্যবসায়ীরা বলছেন মাছঘাটের সেই আভিজাত্য এখন নেই। জৌলুস হারাচ্ছে এটি। সংকট সমাধানে নদীদূষণ রোধ, নদীর নাব্যতা সংকট নিরসন এবং ইলিশ রক্ষা অভিযান জোরদারের দাবি জানান তারা।

মৎস্য বিভাগ বলছে, নদীর নাব্যতা ফেরাতে একটি কারিগরি দল কাজ করছে। তবে এবার ইলিশ রক্ষা অভিযান সফল করতে নানা সমস্যায় পড়তে হয়েছে মৎস্য বিভাগকে। এতে তারা হতাশ।

চাঁদপুর ঘাটে আসা ইলিশের ক্রেতা শহিদুল ইসলাম বলেন, এখন ভরা মৌসুম। কিন্তু তুলনামূলক মাছ অনেক কম। ফলে মাছের দাম অনেক বেশি। এ কারণে মাছ না কিনে চলে যাচ্ছি।

আরেক ক্রেতা কেএম সালাউদ্দিন বলেন, আজ থেকে ১৫ দিন আগে ঘাটে এসেছিলাম মাছ কেনার জন্য। তখনো মাছের দাম বেশি ছিল। ওই সময় বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল এখন মাছের দাম কমবে। কিন্তু দেখি এখনো মাছের দাম বাড়তি। তাই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মাছ কেনাটা কষ্টকর। মাছের দাম দেখে হতাশ হয়েছি। এখন মাছ না কিনেই চলে যাচ্ছি।

ইলিশের আড়তদার সম্রাট বেপারী বলেন, এখন ইলিশের ভরা মৌসুম। সেই তুলনায় মাছ অনেক কম। মাছ কম থাকার কারণে দামও অনেক বেশি। তাই ইলিশ রক্ষা করতে হলে অবৈধ জাল বন্ধ করতে হবে।

ইলিশ বিক্রেতা মাসুম বেপারী বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর ইলিশের সরবরাহ একেবারেই কম হয়েছে। সরবরাহ কম হওয়ায় দামও অনেক বেশি। বর্তমানে মধ্যবিত্ত পরিবারের কাছে ইলিশ এখন আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। যদি সরকার এখনই পদক্ষেপ না নেয়, তাহলে কিছুদিন পর হয়তো আমরা আর ইলিশ পাব না। ইলিশ রক্ষায় নদীতে সরকার প্রতি বছর দুটি অভিযান পরিচালনা করে। এই অভিযানগুলো দায়িত্বরতরা ঠিকমতো পালন করেন না। এ সময় অসাধু জেলেদের কিছু দুষ্ট লোক সহযোগিতা করে, যার কারণেই ছোট ছোট ইলিশ নিধন হয়। এ ক্ষেত্রে দায়িত্বরতদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

ইলিশ ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, নদীতে ইলিশ নেই বললেই চলে। অল্প পরিমাণ মাছ ঘাটে সরবরাহ করা হয়। ফলে ইলিশের দাম অনেক বেশি। ইলিশ রক্ষা করতে হলে নদীর ডুবোচরগুলো খনন করতে হবে। এ ছাড়াও অবৈধ কারেন্ট জালের কারখানা বন্ধ করতে হবে। ইলিশ রক্ষা অভিযানগুলো কঠোরভাবে পরিচালনা করতে হবে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার বলেন, ইলিশের মূল মৌসুম এখন। কিন্তু এই সময়ে এখন ইলিশ নেই বললেই চলে। এর কারণ হচ্ছে নদী দূষিত হচ্ছে, নদীতে ডুবোচর পড়ছে, নদীর নাব্য সংকট চলছে। এসব বিষয়ে আমরা মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এ ছাড়াও ইলিশ রক্ষার অভিযানের সময়ে অসাধু জেলেরা মাছ ধরে ফেলে। তাই ইলিশ রক্ষা অভিযানগুলো জোরালোভাবে পালন করতে হবে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গত বছর আমরা কঠোরভাবে ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেছি। আমাদের অভিযান সফল হয়েছে। এবারও সামনে ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রাকৃতিক কারণ, বন্যা ও বৃষ্টি না হওয়ায় ইলিশ আগের মতো ধরা পড়ছে না। এ ছাড়াও নদীর নাব্য সংকট, ডুবোচর ও নদী দূষণের প্রভাবে ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশ রক্ষায় নদীর নাব্য ফিরে পেতে, নদীকে দূষণমুক্ত ও ডুবোচরমুক্ত করতে চাঁদপুরে ইতিপূর্বে একটি টেকনিক্যাল টিম পরিদর্শন করেছে। আমরা আশা করি, অচিরেই এই সমস্যার সমাধান হবে। ইলিশ রক্ষায় পূর্বের অভিযানগুলো সফল হওয়ার কারণেই এখন কিছুটা ইলিশ পাওয়া যায়।

তিনি আরও বলেন, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে মা ইলিশ রক্ষার অভিযান শুরু হচ্ছে। তবে এই অভিযান নিয়ে আমরা হতাশায় ভুগছি। কারণ ইলিশ রক্ষার একটি প্রকল্প ছিল। সেটির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়নি। ইলিশ রক্ষার অভিযানের কার্যক্রমে ওই প্রকল্পে একটি বাজেট ছিল। তা দিয়ে ইলিশ রক্ষার কার্যক্রম পরিচালনা করা হতো। প্রকল্পটি বন্ধ হওয়ায় রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। তা ছাড়া মৎস্য বিভাগের প্রয়োজনীয় জনবলও কম। ইতিপূর্বে আমরা জেলা প্রশাসক ও মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছি। ইলিশ রক্ষার অভিযান পরিচালনার জন্য স্পিডবোটের চালকও নেই। ফলে আগামী অক্টোবর মাসে মা ইলিশ রক্ষা অভিযান নিয়ে আমরাও উদ্বিগ্ন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি