বাংলাদেশ নিয়ে সতর্ক বার্তা ইসরায়েলের
আছে অন্যান্য দেশও
ছবি-সংগৃহীত
বিশ্বব্যাপী ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন ব্যক্তি হামলার সুযোগ খোঁজা অব্যাহত রেখেছে বলে সতর্কতা দিয়েছে দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। গত রোববার এক সতর্কতা বার্তায় তারা কিছু দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থান না করার জন্য বলেছে। যারমধ্যে বাংলাদেশও আছে। যদিও বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং ইসরায়েলিরা বাংলাদেশে আসে না।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বলেছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইসরায়েলিদের ওপর ঝুঁকি নিয়ে নতুন মূল্যায়ন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সামনে ইহুদিদের যেসব পবিত্র দিন আসছে সেগুলোকে লক্ষ্য করে ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠৗ ও ব্যক্তির হামলার উচ্চ ঝুঁকি আছে।
তারা বলেছে— ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলায় এ ঝুঁকি আরও বেড়েছে।
এরমধ্যে ২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ দেখা দিতে পারে। যার কিছু ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংস রূপও ধারণ করতে পারে।






আপনার মতামত লিখুন