খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টাকা তোলার আবেদন করতে ইসলামী ব্যাংকে গ্রাহকদের ভিড়

আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
টাকা তোলার আবেদন করতে ইসলামী ব্যাংকে গ্রাহকদের ভিড়

ছবি-সংগৃহীত

দীর্ঘদিন আটকে থাকা আমানতের মূল টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের ভিড় বেড়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। 

রাজধানীর মতিঝিল ও দিলকুশায় ব্যাংকের কয়েকটি শাখা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের আমানতের মূল অর্থ এককালীন ফেরত দেওয়া হবে। ফলে নিজেদের জমানো টাকা তুলতে সকাল থেকেই অনেক গ্রাহক শাখায় গিয়ে আবেদন করছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংক- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক-একীভূত করে। এসব ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন।

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি আমানতকারীদের জন্য টাকা তোলার সুযোগ দেওয়ায় সোমবার থেকে শাখাগুলোতে আবারও গ্রাহকদের আনাগোনা বেড়েছে।

বেলা ১১টায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখায় গিয়ে দেখা গেছে, সকাল থেকেই টাকা তুলতে আবেদন জমা দেওয়ার ব্যাপক ভিড় ছিল। অনেক গ্রাহক বিনা সুদে পুরো আমানত তুলে নেওয়ার আবেদন জমা দিচ্ছেন। আবার অনেক গ্রাহক ব্যাংকের উপর আস্থা রেখে মুনাফা তুলে নিতে ব্যাংকে ভিড় করছেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের বুঝয় তাদের উপর আস্থা রাখতে অনুরোধ করছেন। তা সত্ত্বেও কেউ সব টাকা তুলে নিতে আবেদন করতে চাইলে তার আবেদন গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার একজন গ্রাহক  বলেন, আমার ১৯ লাখ টাকা এফডিআর করা এই শাখায়। দুই বছর ধরে টাকা পাওয়ার জন্য ব্যাংকে ঘুরছি। দুই-এক বার সামান্য মুনাফা দিলেও পরে আর তাও পাইনি। এখন সরকার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে শুনেছি, সেজন্য এসেছি। আমি সব টাকা তুলে নেওয়া আবেদন জমা দিয়েছি। তারা (কর্তৃপক্ষ) ৭ তারিখের পর টাকা বুঝিয়ে দেবে বলে জানিয়েছে।

বেলা ১১টায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখায় গিয়ে দেখা গেছে, সকাল থেকেই টাকা তুলতে আবেদন জমা দেওয়ার ব্যাপক ভিড় ছিল। অনেক গ্রাহক বিনা সুদে পুরো আমানত তুলে নেওয়ার আবেদন জমা দিচ্ছেন। আবার অনেক গ্রাহক ব্যাংকের উপর আস্থা রেখে মুনাফা তুলে নিতে ব্যাংকে ভিড় করছেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের বুঝয় তাদের উপর আস্থা রাখতে অনুরোধ করছেন। তা সত্ত্বেও কেউ সব টাকা তুলে নিতে আবেদন করতে চাইলে তার আবেদন গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার একজন গ্রাহক বলেন, আমার ১৯ লাখ টাকা এফডিআর করা এই শাখায়। দুই বছর ধরে টাকা পাওয়ার জন্য ব্যাংকে ঘুরছি। দুই-এক বার সামান্য মুনাফা দিলেও পরে আর তাও পাইনি। এখন সরকার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে শুনেছি, সেজন্য এসেছি। আমি সব টাকা তুলে নেওয়া আবেদন জমা দিয়েছি। তারা (কর্তৃপক্ষ) ৭ তারিখের পর টাকা বুঝিয়ে দেবে বলে জানিয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অফিস প্রতিনিধি শাফায়েত আহমেদ চৌধুরী  বলেন, সঞ্চয়, এসএমডি এবং মুদারাবা মেয়াদি আমানত ছাড়া বাকি তিনটি খাত আমরা এরইমধ্যে ওপেন করে দিয়েছি। যার যে পরিমাণ টাকা প্রয়োজন, সে অনুযায়ী আমরা রিকোয়ারমেন্ট নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ৭ তারিখের পর থেকে পেমেন্ট শুরু হবে।

তিনি বলেন, এফডিআরের ক্ষেত্রে কারও যদি খুব জরুরি প্রয়োজন থাকে এবং এখনই টাকা তুলতে হয়, সেক্ষেত্রেও সরকার আমাদের অনুমতি দিয়েছে। কেউ যদি জমে থাকা ইন্টারেস্ট না নিয়ে শুধু মূল টাকা (প্রিন্সিপাল) নিতে চান, সেটিও তিনি নিতে পারবেন। অর্থাৎ, জরুরি প্রয়োজন হলে মূল টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

তিনি আরো বলেন, এটি যেহেতু সরকারি ব্যাংক এবং বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংক, তাই আমি সবাইকে অনুরোধ করব, আস্থা রাখুন। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের এখানে দক্ষ জনবল রয়েছে এবং আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

দুপুর ১২টার দিকে ইউনিয়ন ব্যাংকের দিলকুশা শাখায় গিয়ে তুলনামূলক কিছুটা কম ভিড় দেখা গেছে। তবে, এই শাখাতেও গ্রাহকদের সবগুলো আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে কেউ আমানতের পুরো অর্থ তুলে নেওয়ার আবেদন জমা দেয়নি বলে জানা গেছে।

এই শাখার ম্যানেজার মোস্তফা জাভেদ বিন শহীদ বলেন, ‘কারেন্ট অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন করতে পারবেন। এজন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করা হচ্ছে। একইভাবে, কোনো গ্রাহক যদি সম্পূর্ণভাবে ব্যাংক থেকে এক্সিট করতে চান, সেক্ষেত্রেও তার আবেদন গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। কোনো গ্রাহকই ব্যাংক থেকে এক্সিট করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেননি। বরং তারা আমাদের ওপর আস্থা রাখছেন এবং বিশ্বাস করছেন, প্রয়োজন অনুযায়ী আমরা তাদের টাকা দিতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে নিয়ম অনুযায়ী টাকা উত্তোলনের ব্যবস্থা থাকবে। আমরা বিশ্বাস করি, এতে কোনো সমস্যা হবে না।’

আগামী কয়েক দিনে গ্রাহকদের ভিড় ও আবেদনের সংখ্যা আরও বাড়লে ব্যাংকের ওপর টাকা পরিশোধের চাপ তৈরি হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আজ যেসব আবেদন গ্রহণ করছি, সেগুলো দিন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাব। সেই অনুযায়ী আমাদের টাকা পাঠানো হবে এবং আমরা ধাপে ধাপে গ্রাহকদের পরিশোধ করব। আজ যারা আবেদন করছেন, তাদের আবেদন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে টাকা দেওয়া হবে। পরবর্তী দিন যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে ওই দিন থেকে ১০ কর্মদিবসের সময়সীমা ধরা হবে। একইভাবে পরের দিন যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রেও আবেদন করার দিন থেকে ১০ কর্মদিবসের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিংবা ইউনিয়ন ব্যাংকেই নয়, বরং সকাল থেকে পাঁচ ব্যাংকের প্রত্যেকটিতেই টাকা তুলে নিতে অথবা মুনাফার অংশ বুঝে নিতে ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। মতিঝিল ও দিলকুশার প্রায় এক ডজন ব্যাংক ব্যাংকের শাখা অফিস ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানত থেকে প্রয়োজন অনুযায়ী মূল টাকা তুলতে পারবেন। তবে এ সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট শাখায় ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনে গ্রাহকের হিসাবে কত টাকা রয়েছে, কত টাকা তুলতে চান এবং টাকা তোলার প্রয়োজনের বিষয় উল্লেখ করতে বলা হয়েছে। আবেদন যাচাইয়ের পর ৭ সেপ্টেম্বর থেকে টাকা পরিশোধ শুরু হবে।

তবে টাকা তুললে আমানতের ওপর প্রাপ্য মুনাফা এই সুবিধার আওতায় পাওয়া যাবে না। মূল টাকা উত্তোলনের সুবিধা গ্রহণ করলে সেটিকে সংশ্লিষ্ট আমানতকারীর জন্য পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। একইসঙ্গে হস্তান্তরকারী ব্যাংকের কাছে গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

অন্যদিকে, যারা এখনই টাকা তুলবেন না এবং হিসাব চালু রাখবেন, তাদের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। মেয়াদি আমানত মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা দেওয়া হবে না। কেউ মেয়াদি আমানতের পুরোটা না তুলে আংশিক অর্থ উত্তোলন করলে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি