খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সায়েদাবাদে এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ডিএসসিসির

বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
সায়েদাবাদে এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ডিএসসিসির

ছবি-সংগৃহীত

রাজধানীতে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে সায়দাবাদ বাস টার্মিনালে এসি বাস ও সাধারণ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এর মধ্যে সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে সৃষ্ট যানজট কমাতে সায়দাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। এই নকশাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

​সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব মো. সাইফুল আলমসহ সংগঠনের নেতারা।

​নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়দাবাদে অতিরিক্ত জায়গা নির্ধারণসহ এসি বাস সার্ভিসিং ব্যবস্থা, যাত্রী ওঠা-নামা এবং টার্মিনাল ব্যবস্থাপনার আধুনিক নকশা করা হয়েছে। সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে এই কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী জানান, প্রচলিত টেন্ডার পদ্ধতির মাধ্যমে কাজ বাস্তবায়ন সময়সাপেক্ষ। তাই দ্রুত কাজ সম্পাদন করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নের একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে, যেন দ্রুততম সময়ে যানজট নিরসন করা সম্ভব হয়।

​সায়দাবাদ বাস টার্মিনালে আগত যাত্রীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সভায় সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—

ভবন সম্প্রসারণ : টার্মিনালের অভ্যন্তরে অবস্থিত পুরাতন মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবনটি সম্প্রসারণ করে এসি বাস কাউন্টার স্থাপনের উপযোগী করে প্রস্তুত করা হবে।

প্রবেশপথ ও ওয়াকওয়ে : এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করা হবে এবং সেখানে পার্কিং শেড ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

নতুন কাউন্টার শেড : খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরও একটি নতুন কাউন্টার শেড নির্মাণ করা হবে।

বৃষ্টির পানি রোধে ব্যবস্থা : বর্ষাকালে যেসব কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ করে, সেগুলোতে পানি প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ড্রেনেজ ও বসার স্থান : টার্মিনালের অভ্যন্তরে পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থা উন্নত করা হবে এবং যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্তসংখ্যক বেঞ্চ নির্মাণ করা হবে।

সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে সায়দাবাদ টার্মিনালের ট্রাফিক শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীদের ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি