খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘১৭ বছরে রাষ্ট্রীয় সম্পদ যেভাবে ধ্বংস হয়েছে, পুলিশ এক নম্বরে’

রাজশাহী রেঞ্জের ডিআইজি
জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
‘১৭ বছরে রাষ্ট্রীয় সম্পদ যেভাবে ধ্বংস হয়েছে, পুলিশ এক নম্বরে’

ছবি-সংগৃহীত

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় সম্পদগুলো যেভাবে ধ্বংস করেছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে। 

বুধবার (১৯ আগস্ট) মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত কমিউনিটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, স্কুল-কলেজে পুলিশি টিম নিয়মিত টহল দিচ্ছে। পুলিশ এই কার্যক্রম অব্যাহত রাখবে। ইফটিজিং নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে।

তিনি আরও বলেন, সাইবার বুলিং সবচেয়ে জঘন্য একটি অপরাধ। রাজশাহীতে অচিরেই সাইবার ল্যাব প্রতিষ্ঠা করা হবে। যেন, সাইবার অপরাধ বিষয়ক সমস্যার সমাধান করা যায়।

মাদক কারবারিদের সম্পর্কে তিনি বলেন, মাদকের গডফাদারদের গ্রেপ্তার করব আমরা। ক্ষমতাসীন দল হোক বা বিরোধীদল; যে দলের হোক না কেন। তবে আপনারা কোনো তদবির করতে পারবেন না। আজকে থেকে সিরাজগঞ্জ জেলা পুলিশ অ্যাকশনে যাবে।

তিনি আরও বলেন, যেকোনো থানা এলাকাতেই থানার সাথে যোগসাজশ থাকতে পারে। থানার কোনো সদস্য মাদকের সাথে জড়িত থাকলে, তাকে সরাসরি বাড়ি চলে যেতে হবে। এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা আছে।

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, ইদানিং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। বাংলাদেশে উগ্রবাদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিতে সক্ষম হবো। মাদক, জুয়া, কিশোর গ্যাং এসবে আমাদের জিরো টলারেন্স।

আয়োজিত এই কমিউনিটি সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি