বাংলাদেশের রাষ্ট্রপতি কতটা ক্ষমতাবান, সংবিধান কী বলে?
বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন
ছবি-সংগৃহীত
বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদটির সাংবিধানিক ক্ষমতা, দায়িত্ব এবং বাস্তবে এই পদ কতটা প্রভাবশালী—তা নিয়েও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
এ কারণেই রাষ্ট্রপতি পদকে একদিকে সীমিত ক্ষমতার, অন্যদিকে বিশেষ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচনা করেন বিশ্লেষকরা।
১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। এই ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।
এ ছাড়া অন্যান্য সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়।
এর আওতায় রয়েছে সংসদ আহ্বান, স্থগিত বা ভেঙে দেওয়া, সংসদে পাস হওয়া বিলে সম্মতি প্রদান, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্রদূত নিয়োগ, যুদ্ধ ঘোষণা, শান্তিচুক্তি অনুমোদন এবং ক্ষমা প্রদর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয়।






আপনার মতামত লিখুন