খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রামে দলীয় নেতাদের যে বার্তা দিলেন তারেক রহমান

সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে দলীয় নেতাদের যে বার্তা দিলেন তারেক রহমান

ছবি-সংগৃহীত

কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে দিনের শেষ কর্মসূচিতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ৮টার দিকে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এতে চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক সভায় চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে দলের তৃণমূলের নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষের কথা শুনতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেই রাজনীতি করতে হবে। দলীয় নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে যেন সাধারণ মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও পারস্পরিক সম্মান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও থানা পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক সক্ষমতার ওপরই দলের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।

এ সময় দলের নেতাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান।

সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দলীয় কর্মসূচি তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে রোববার সকাল থেকে কক্সবাজার ও চট্টগ্রাম সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন তিনি। পরবর্তীতে রাতে রাজধানীর উদ্দেশ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি