খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আর্জেন্টিনাকে ‘আসল রূপ’ দেখানোর অপেক্ষায় ইংল্যান্ড

হ্যারি কেইন আশার আলো দেখতে পাচ্ছেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
আর্জেন্টিনাকে ‘আসল রূপ’ দেখানোর অপেক্ষায় ইংল্যান্ড

ছবি-সংগৃহীত

১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য ইংল্যান্ডের। ২০১৮ সালের পর আবার তারা সেমিফাইনালে। ৮ বছর আগে ক্রোয়েশিয়া বাধা পার হতে পারেনি থ্রি লায়নরা। এবার সামনে আর্জেন্টিনা। ৬০ বছর পর প্রথম ফাইনালে কি উঠতে পারবে ইংল্যান্ড?

অধিনায়ক হ্যারি কেইন আশার আলো দেখতে পাচ্ছেন। তার মতে, ইংল্যান্ডের এমন এক স্তরে পৌঁছানোর সক্ষমতা রয়েছে যা এখনো দেখা যায়নি। গত শনিবার থ্রি লায়নরা অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে। আগামী বুধবার আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে তাদের সেমিফাইনাল।

কোয়ার্টার ফাইনালের পর কোচ থমাস টুখেল ইংল্যান্ডের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে দলটির ‘ভাগ্য ভালো ছিল’, তারা ‘উদাসীন’ ছিল, ‘প্রচুর টেকনিক্যাল ভুল’ করেছে এবং তারা ‘যথেষ্ট গতিশীল ও আক্রমণাত্মক ছিল না।’ অধিনায়ক কেইন মনে করেন, টুখেলের এই হতাশার কারণ হলো দলটি অনুশীলনে যা করছিল তা ম্যাচে ফুটিয়ে তুলতে পারেনি।

৩২ বছর বয়সী কেইন এই টুর্নামেন্টে ছয়টি গোল করেছেন। তিনি জুড বেলিংহামের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের শীর্ষ গোলদাতা। কেইন বলেন, ‘তিনি যখন আমাদের অনুশীলন করতে দেখেন, আমাদের মধ্যকার বোঝাপড়া দেখেন এবং আমরা কী করতে পারি তা দেখেন, বিশেষ করে আমাদের খেলোয়াড়দের আক্রমণ করার ধরন, ওয়ান-টু-ওয়ান ড্রিবলিং ও স্কিল। তখন তিনি মাঠের খেলায় আমাদের সেই রূপটিই দেখতে চান।’

কেইন আরও বলেন, ‘তিনি অন্য সবার মতোই ভালো করে জানেন যে বিষয়টা এতটাও সহজ নয়। আমরা দুর্দান্ত সব প্রতিপক্ষ এবং ভালো দলের বিপক্ষে খেলছি। তিনি আমাদের থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করছেন এবং আমরা নিজেরাও জানি যে আমাদের আরও ভালো খেলার সক্ষমতা রয়েছে।’

সেরা খেলা দেখানোর অপেক্ষায় ইংল্যান্ড, ‘আমরা এখনো সেই সেরা খেলাটা খেলতে পারিনি, কেবল মাঝে মাঝে তার ঝলক দেখিয়েছি। নরওয়ের বিপক্ষে ম্যাচের কিছু মুহূর্তে আমরা ভালো খেলেছি। তবে আমরা যেভাবে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে চাই এবং রাখতে পারি, তা এখনো হয়ে ওঠেনি।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি