মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়
ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচ তলায়
ছবি-সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচ তলায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার।
নিহতরা হলেন- দারোয়ান আমির হোসেন(৫৫) ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০)।
পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে দেলোয়ার হোসেন ও আমির হোসেন নামে দুই জোনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।






আপনার মতামত লিখুন