দর পতনের শীর্ষে ইনটেক
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
ইনটেক লিমিটেড
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ, ফ্যামিলিটেক্স, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, ইস্টার্ন ক্যাবল, সিঙ্গার বাংলাদেশ এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।






আপনার মতামত লিখুন