খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দুর্নীতি ও পদ-পদবী বাণিজ্যের অভিযোগে বিতর্কে উপজেলা আ.লীগ কোষাধ্যক্ষ মাসুম খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
দুর্নীতি ও পদ-পদবী বাণিজ্যের অভিযোগে বিতর্কে উপজেলা আ.লীগ কোষাধ্যক্ষ মাসুম খান

উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোর্শেদুর রহমান খান মাসুমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদ-পদবি বাণিজ্য, নদী শাসন প্রকল্পে অনিয়ম এবং জনপ্রতিনিধি মনোনয়নে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী।

 

অভিযোগকারীদের দাবি, ইসৱামপুর উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভক্তি ও সাংগঠনিক দুর্বলতার পেছনে মাসুম খানের ভূমিকা রয়েছে। তাদের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে তিনি প্রভাব বিস্তার করতেন এবং টেন্ডারসহ বিভিন্ন বিষয়ে আর্থিক সুবিধার বিনিময়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতেন।

 

স্থানীয়দের একাংশের অভিযোগ, মেধাবী চাকরিপ্রার্থী ও দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি করে দিয়েছেন।

 

অভিযোগকারীরা আরও দাবি করেন, মাসুম খান তাঁর ছোট ভাই সোহেল খানের মালিকানাধীন একটি সোলার ভিশন ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাদের প্রশ্ন, স্বল্প সময়ের ব্যবধানে তাঁর সম্পদের পরিমাণ কীভাবে বৃদ্ধি পেল। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদের উৎস অনুসন্ধান ও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

 

অভিযোগ রয়েছে, তাঁর বড় ভাই সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল-এর রাজনৈতিক প্রভাব এবং ধর্মমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামী লীগের যুব- ক্রীড়া বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির সহযোগিতায় ইসলামী ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম সংঘটিত হয়েছে।

অভিযোগকারীদের দাবি, গোরস্থান, মসজিদ ও মন্দিরের উন্নয়নের নামে বেনামে ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত বিপুল অর্থ উত্তোলন করে আত্মসাৎ এবং প্রভাব বিস্তারের মাধ্যমে সুবিধা নেওয়া হয়েছে। পাশাপাশি হাজিদের নিম্নমানের আবাসন ব্যবস্থা, ব্যবস্থাপনা ত্রুটি এবং হজ কার্যক্রমের কিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগও তুলেছেন তারা।

 

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও বড় ভাই ধর্মমন্ত্রীর প্রভাব কাজে লাগিয়ে তিনি উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদ বাগিয়ে নেন। ওই পদকে কেন্দ্র করে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকায় বিলাসবহুল জীবনযাপন করছেন।

 

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মাসুম খান অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ ও পদ-পদবি বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, তিনি কোনো ধরনের নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত নন বরং ব্যবসা করেই অর্থ উপার্জন করেছেন।

 

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দাবি, উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি