খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যমুনার ৩০ কোটির জায়গা দখল করে রেখেছে ঠিকাদার

গোপনে দেওয়া হয় ভাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
যমুনার ৩০ কোটির জায়গা দখল করে রেখেছে ঠিকাদার

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রায় ৭০ শতক জায়গা দখল করে রেখেছে এস এ ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজ করছে। প্রায় দেড় বছর ধরে জায়গাটিতে নির্মাণসামগ্রী রাখছে এবং সেখানে একটি অফিসও নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অথচ, সংশ্লিষ্ট কারও অনুমতি নেয়নি তারা। অভিযোগ উঠেছে, যমুনা অয়েলের সাবেক এক কর্মকর্তাসহ দুই ব্যক্তি গোপনে জমির ভাড়া নিচ্ছেন ঠিকাদারের কাছ থেকে।

যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানটির দাবি, তারা সরকারি কাজ করছে। এ কারণে খালি পড়ে থাকা সরকারি জমি ব্যবহার করছে। আর যমুনা অয়েল কর্তৃপক্ষের দাবি, যেহেতু জমিটি তাদের নামে আছে, তাই অন্য কেউ অনুমতি ছাড়া এটি কোনো কাজেই ব্যবহার করতে পারে না।

গতকাল ২৪ জুন নগরের হালিশহর বি ব্লক, আন্ধা হুজুর মাজার সংলগ্ন এলাকায় গিয়ে বিতর্কিত জায়গাটি দেখে আসেন এই প্রতিবেদক। জায়গাটির আয়তন প্রায় ৭০ শতক। আশপাশের জমির মূল্যের হিসাব অনুযায়ী জায়গাটির আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। সেখানে বেশ কয়েকটি মালবাহী ট্রাক, স্ক্যাভেটর, লোহার পাইপ, বিভিন্ন যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী রাখা আছে। একপাশে খালি কনটেইনার রাখা হয়েছে এবং সেখানে একটি অস্থায়ী অফিস করা হয়েছে এস এ ইঞ্জিনিয়ারিংয়ের।

গোপনে জমির ভাড়া নেন দুজন!

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত দেড় বছর আগে যমুনা অয়েলের সাবেক কর্মকর্তা এস এম হোসেন ও কোম্পানির ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড স্টেট) মো. নজরুল ইসলামের যোগসাজশে জায়গাটি দখলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ওই দুজনকে প্রতি মাসে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করে আসছে প্রতিষ্ঠানটি।

যমুনা অয়েলের সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জায়গাটি পরিদর্শনে যান যমুনার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইউসুফ হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সেখানে নির্মাণসামগ্রী রাখা এবং অফিস নির্মাণের বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে যমুনার কর্মকর্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে বিষয়টি জানতে চান। তারা জানান, এস এম হোসেন ও নজরুল ইসলামের কাছ থেকে জায়গাটি ভাড়া নেওয়া হয়েছে।

এরপর যমুনার এমডি পরিচয় গোপন রেখে এস এম হোসেনকে ফোন দেন। অপরপ্রান্তে কল রিসিভ করে নিজেকে যমুনার বর্তমান কর্মকর্তা হিসেবে পরিচয় দেন হোসেন। তখন এমডি জানতে চান, তিনি কোথায় কর্মরত রয়েছেন। হোসেন জানান, তিনি যমুনার টার্মিনালে কর্মরত রয়েছেন। পরে যমুনার এমডি নিজের পরিচয় জানালে বিপাকে পড়েন হোসেন। তখন তিনি জানান, যমুনা থেকে ইতোমধ্যে তিনি অবসরে গেছেন।

পরে অভিযুক্ত দুজনকে অফিসে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন যমুনা অয়েলের এমডি। এ বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি।

ফোনকলে ঘটনার নতুন মোড়

যমুনা অয়েলের সাবেক কর্মকর্তা এস এম হোসেন বলেন, যমুনার এমডি স্যার আমাকে ফোন দিয়েছিলেন। আমি প্রথমে চিনতে পারিনি। আমাদের সাবেক কলিগ ইউসুফ কল করেছে মনে করে বলেছিলাম, আমি বর্তমানেও চাকরি করি। তবে পরবর্তীতে স্যার পরিচয় দিয়েছেন। জায়গাটি দখলে আমার কোনো হাত নেই। আমি কোনো ভাড়াও আদায় করি না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এস এ ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপক আলী রিয়াল  বলেন, আমরা সরকারি কাজের ঠিকাদার। জায়গাটিও সরকারের। যেহেতু আমরা সরকারি কাজ করছি, তাই অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আমরা এটি অস্থায়ীভাবে ব্যবহার করছি।

দুজন কর্মকর্তার যোগসাজশে জায়গা দখল এবং তাদের ভাড়া পরিশোধের অভিযোগ অস্বীকার করেন তিনি।

যমুনা অয়েলের একজন কর্মকর্তা  জানান, সরকারি এক দপ্তরের জায়গা আরেক দপ্তর ব্যবহার করতে চাইলে অনুমতি লাগে। কিন্তু যমুনার জায়গাটির জন্য তারা আনুষ্ঠানিক অনুমোদন নেয়নি। ঊর্ধ্বতন কয়েকজনের যোগসাজশে এটি নামমাত্র মূল্যে ভাড়া দেওয়া হয়েছে, যা অফিসিয়াল নয়।

এ বিষয়ে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইউসুফ হোসেন ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি