খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ব্রাজিলের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

দাপট দেখিয়ে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ৫-১ ব্যবধানে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
ব্রাজিলের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

ছবি-সংগৃহীত

রোমাঞ্চকর ম্যাচে জাপানের সঙ্গে ২-২ সমতায় বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। দাপট দেখিয়ে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ৫-১ ব্যবধানে। এর মধ্য দিয়ে ডাচরা বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ছাপিয়ে গেছে। 

বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল ফুটবল-রাজাখ্যাত পেলের ব্রাজিল। চলতি বিশ্বকাপে নামার আগে নেদারল্যান্ডস তাদের চেয়ে এক ম্যাচ পিছিয়ে ছিল। এরপর জাপানের সঙ্গে ড্র করেই সেলেসাওদের সমান ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে রোনাল্ড কোম্যানের দল। গতকাল ১৪তম ম্যাচ অপরাজেয় থেকে তারা রেকর্ডটি একান্তই নিজেদের করে নিলো।

ফিফা ২০১০ বিশ্বকাপের ফাইনালে শেষবার হেরেছিল নেদারল্যান্ডস। ১১৬ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা গোল করলে স্পেনের কাছে হেরে তাদের প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল। এরপর থেকে আর বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময়ে হারেনি নেদারল্যান্ডস। ২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়ে তারা টাইব্রেকারে হেরে বিদায় নেয়। আশ্চর্যজনকভাবে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি ডাচরা।

চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের চেনা রক্ষণাত্মক দেয়ালকে স্রেফ উড়িয়ে দিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে ব্রায়ান ব্রবি এবং দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর জোড়া গোলের পর শেষদিকে স্কোরশিটে নাম তোলেন ক্রিসেনসিও সামারভিল। ৫ গোল হজম করা সুইডিশরা ব্যবধান কমায় অ্যান্টনি ইলাঙ্গার একমাত্র গোলে।

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড গড়া নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। নকআউট রাউন্ডে ওঠার ক্ষেত্রে বেশ এগিয়েও গেছে কোম্যানের দল। এ ছাড়া ৩ পয়েন্ট নিয়ে সুইডেন দুই এবং তিনে থাকা জাপানের পয়েন্ট ১। ১ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে তিউনিসিয়া তলানিতে রয়েছে।

এএইচএস

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি