খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রীকে পরিত্যাগ, আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
যৌতুকের দাবিতে স্ত্রীকে পরিত্যাগ, আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা

জামালপুরের ইসলামপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও পরিত্যাগ করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী আকলিমা আক্তার, উপজেলার কুলকান্দি এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ১৬ নভেম্বর মুসলিম শরিয়ত মোতাবেক সাপধরি ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের মো. সাইদুর রহমান শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের সময় আকলিমার পরিবার থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং প্রায় ৪ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়া স্বামীর বিদেশযাত্রার ক্ষেত্রেও আর্থিক সহযোগিতা করেন বাদীর পরিবার।
অভিযোগে বলা হয়েছে, সিঙ্গাপুরে অবস্থানকালে এবং দেশে ফেরার পর বিভিন্ন সময়ে মো. শাকিল স্ত্রীর কাছে যৌতুক হিসেবে আরও ৫ লাখ টাকা দাবি করেন। গত ১৭ জানুয়ারি ২০২৫ শ্বশুরবাড়িতে এসে তিনি ওই টাকা দাবি করেন। বাদীর পরিবার আর্থিক অক্ষমতার কথা জানালে তিনি ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও সন্তানকে রেখে চলে যান এবং যৌতুকের টাকা না পেলে সংসার করবেন না বলে হুমকি দেন।
এছাড়া মামলায় আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেছেন বলে এলাকায় প্রচার রয়েছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি।
বাদীর দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী তার ও তাদের শিশুকন্যার কোনো খোঁজখবর নেননি এবং ভরণপোষণের দায়িত্বও পালন করছেন না।
এ ঘটনায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় জামালপুরের বিজ্ঞ ইসলামপুর আমলি আদালতে মামলা দায়ের করার পর থেকে আসামি পলাতক রয়েছে। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাদী।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি