খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পূর্বাচলে সমন্বিত ক্রিয়েটিভ সেন্টার গড়ে তোলা হবেঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
পূর্বাচলে সমন্বিত ক্রিয়েটিভ সেন্টার গড়ে তোলা হবেঃ অর্থমন্ত্রী

পূর্বাচলে ১৬০ একর জায়গাজুড়ে একটি সমন্বিত ক্রিয়েটিভ সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, থিয়েটার, শিল্পকলা, ডিজাইন, বিনোদন ও সৃজনশীল কার্যক্রমের সমন্বয়ে গড়ে ওঠা এ কেন্দ্র শুধু মানুষের বিনোদনের নতুন ক্ষেত্রই তৈরি করবে না, বরং সংস্কৃতিকে আয়মুখী করে কর্মসংস্থান ও পর্যটনেরও নতুন সম্ভাবনা তৈরি করবে।

শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বিদেশি পর্যটক কম আসা এখনই বড় উদ্বেগের বিষয় নয় বরং দেশের অভ্যন্তরীণ পর্যটকদের জন্য সুযোগ ও অবকাঠামো তৈরি করা গেলে তা অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে মানুষের জন্য পর্যাপ্ত বিনোদনকেন্দ্রিক অবকাঠামো নেই। বর্তমানে সামাজিক আমন্ত্রণ বা রেস্তোরাঁয় যাওয়া অনেকের কাছে বিনোদনের প্রধান মাধ্যম হয়ে আছে। এ বাস্তবতায় সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’র আওতায় বিনোদন ও পর্যটনকে একীভূত করে নতুন অর্থনৈতিক কার্যক্রম গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে অর্থনৈতিকভাবে টেকসই করতে হলে সেগুলোকে আয়মুখী করতে হবে। যারা সৃজনশীল কাজ করবেন, তাদেরও আয় হতে হবে এবং মানুষও বিনোদনের সুযোগ পাবে। এ কারণে সরকার ক্রিয়েটিভ ইকোনমিকে মনিটাইজ করার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সংগীত, লোকসংস্কৃতি ও লালন ধারার মতো বহু সম্পদ থাকলেও সেগুলোকে অর্থনৈতিকভাবে কাজে লাগানো যায়নি। অথচ বিশ্বের অনেক দেশ সংগীত, চলচ্চিত্র ও থিয়েটারকে সফলভাবে অর্থনীতির অংশে পরিণত করেছে।

অর্থমন্ত্রী বলেন, সংগীত ও সৃজনশীল শিল্পের এখন আন্তর্জাতিক বাজার রয়েছে। কোরিয়ান সংগীত বা নাটকের মতো বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকেও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার সুযোগ আছে। কিন্তু এখনো সে সুযোগ কাজে লাগানো যায়নি।

তিনি আরও বলেন, দেশের হাজার হাজার তরুণ শিল্পী, গায়ক, নাট্যকর্মী ও সৃজনশীল মানুষ কাজ করার সুযোগ পেলেও আয় করার পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি। নতুন উদ্যোগের মাধ্যমে তাদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করা হবে। সফট পাওয়ারের ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে আছে। ভারত বা যুক্তরাষ্ট্র যেভাবে সংস্কৃতি ও বিনোদনের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করেছে, বাংলাদেশকেও সে জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এতে দেশের ভেতরে বিনোদন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক–টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুর প্রথম বাজেট।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি