আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিরা!
আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন শাকিরা। এবার তার কারণ হলো ২০২৬ বিশ্বকাপের শুরুর আগের উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্স দিয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী আকর্ষণ হিসেবে যে কয়েকজন মূল তারকা শিল্পীদের অন্যতম ছিলেন কলম্বিয়ান এই গায়িকা। কিন্তু তিনি যখন পারফর্ম করছিলেন, তখন থেকেই একটি গুঞ্জন দানা বাঁধতে শুরু করে—তিনি আসলেই আসল শাকিরা ছিলেন তো? এই বিষয়টি সাধারণ মানুষের মনে ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে। এনিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদন করেছে।
কলম্বিয়ান এই গায়িকা নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে মঞ্চে গান গাইতে এসেছিলেন। অনুষ্ঠানটির অন্যতম বহুল প্রতীক্ষিত মুহূর্ত ছিল তার এই অংশগ্রহণ। কিন্তু পারফরম্যান্সের পরিবেশ জুড়ে এক ধরনের অদ্ভুত রহস্যের অনুভূতি ছিল।
মানুষ এখন আর কোনো কিছুকেই সহজে বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে লাতিন আমেরিকায় ‘শাকিবেক্কা’ দারুণ জনপ্রিয় হয়ে ওঠার পর থেকে। তিনি একজন ভেনিজুয়েলান অনুকরণকারী শিল্পী যার সাথে কলম্বিয়ান এই গায়িকার হুবহু মিল রয়েছে। এমনকি চেহারার এই অবিশ্বাস্য মিলের কারণে এর আগে বেশ কয়েকবার মানুষ তাকে আসল শাকিরা ভেবে ভুলও করেছে।






আপনার মতামত লিখুন