খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গৃহকর্মী ও ড্রাইভারদের জন্য নতুন ভিসা চালু করল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
গৃহকর্মী ও ড্রাইভারদের জন্য নতুন ভিসা চালু করল কুয়েত

ছবি-সংগৃহীত

জনশক্তি এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সমন্বয়ে নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা ‘সাহেল’ নামক সরকারি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে গৃহকর্মী ও চালক-সম্পর্কিত পরিষেবা গ্রহণ এবং পরিচালনা করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি লেনদেন ডিজিটাল করা, নিয়োগ প্রক্রিয়া সুবিন্যস্ত করা এবং বাসস্থান-সংক্রান্ত পরিষেবা সহজ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিষেবা কেন্দ্রে না গিয়েই আবেদন সম্পন্ন করা যাবে। এতে করে কার্যকারিতা বাড়বে এবং প্রক্রিয়াকরণ আরও দ্রুত সম্পন্ন হবে।

গালফ নিউজ রোববার (৭ জুন) জানিয়েছে, দেশটিতে গৃহকর্মী ও গাড়িচালক নিয়োগের জন্য যোগ্যতাও হালনাগাদ করা হয়েছে। এর আওতায় অবিবাহিত মহিলারা শুধুমাত্র একজন গৃহকর্মী রাখতে পারবেন। সন্তানসহ বিবাহিত বা তালাকপ্রাপ্ত এবং বিধবা মহিলারা একজন গৃহকর্মী এবং একজন চালক নিয়োগ দিতে পারবেন। পরিবারসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা পুরুষ সর্বোচ্চ তিনজন গৃহকর্মী এবং একজন চালক রাখতে পারবেন। এছাড়া অবিবাহিত পুরুষরা শুধুমাত্র একজন চালক নিয়োগ দিকে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মীদের যথাযথভাবে পরিচালনা, পরিষেবার ন্যায্য ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি প্ল্যাটফর্মজুড়ে ডিজিটাল শাসনকে শক্তিশালী করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি