‘আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এসব কথা বলেছেন।
শনিবার (৩০ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা এই মাজারে নিয়মিত আসছি। আমাদের যেকোনো জাতীয় কর্মসূচি ঢাকায় অনুষ্ঠিত হলেও আমরা এখানকার দোয়া মাহফিলের মাধ্যমে তা শুরু করি।
তিনি আরও বলেন, যারা আমাদের ওপর হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা হবে।
পরে শহীদ জিয়ার সমাধির সামনে দাঁড়িয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






আপনার মতামত লিখুন