খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরিতে এগিয়ে যাচ্ছে নাসা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরিতে এগিয়ে যাচ্ছে নাসা

চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করার প্রকল্প ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি (নাসা)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে প্রকল্পে অগ্রগতির তথ্য জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবারের বিবৃতিতে চাঁদে প্রস্তাবিত স্থায়ী ঘাঁটি তৈরির জন্য রোবটচালিত যেসব যন্ত্রপাতি ও ড্রোন ব্যবহার করা হবে, সেসবের ছবি ও বিবরণ প্রস্তুতকারী কোম্পানিগুলোর নাম প্রকাশ করেছে নাসা। এসব কোম্পানির মধ্যে মার্কিন ধনকুবের এবং বিশ্বের বৃহত্তম ই-কমার্স সাইট অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিনের নামও আছে।

চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করতে গত মার্চে ২০ বিলিয়ন ডলারের একটি প্রকল্প ঘোষণা করেছিল নাসা। সেই ঘোষণায় বলা হয়েছিল, আগামী ২০৩২ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় একটি পারমাণবিক ও সৌরশক্তি চালিত ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেছেন, “নতুন এই পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র আর কখনো চাঁদ হারাবে না।”

তবে এই লক্ষ্য অর্জনে নাসার সামনে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চীন। চীনও ২০৩০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। সম্প্রতি দেশটি তাদের শেনঝৌ-২৩ মহাকাশযান উৎক্ষেপণ করে নভোচারীদের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবে ২০২৯ সালে। মঙ্গলবার যে বিবৃতি দিয়েছে নাসা, তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়ের আগেই চাঁদে ফের মার্কিনিদের পাঠাতে চায় নাসা।

নাসার ‘ইগনিশন মুন বেস’ কর্মসূচি তিনটি ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে মানুষ পাঠানোর আগে চাঁদের দুর্গম এলাকা অনুসন্ধান ও মানচিত্র তৈরির জন্য পাঠানো হবে রোবোটিক ল্যান্ডার ও বিশেষ ড্রোন। এছাড়া এমন যানবাহন পাঠানো হবে, যেগুলো ভবিষ্যতে নভোচারীদের চাঁদের পৃষ্ঠে চলাচল এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহনে সহায়তা করবে।

নাসার তথ্য অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত এই রোবোটিক অনুসন্ধান চলবে। এ সময়ে ২৫টি উৎক্ষেপণের মাধ্যমে প্রায় ৪ মেট্রিক টন সরঞ্জাম চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

কোন কোম্পানি কী বানাচ্ছে?

ব্লু অরিজিন তৈরি করছে ‘এন্ডিউরেন্স’ নামের একটি লুনার ল্যান্ডার। এটি অত্যন্ত নিখুঁতভাবে অবতরণ করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে নেভিগেশন ও নিয়ন্ত্রণ পরিচালনা করবে।

অন্যদিকে অ্যাস্ট্রোবোটিকের ‘গ্রিফিন-১’ ল্যান্ডারকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবস্থিত নোবিলে ক্রেটারে অবতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এসব যানে থাকবে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং লেজারের প্রতিফলিত আলো ব্যবহার করে অবতরণে সহায়ক আধুনিক প্রযুক্তি।

চাঁদে বিদ্যুৎ ও বসবাসের পরিকল্পনা

পরবর্তী ধাপে নাসা চাঁদে সৌরবিদ্যুৎ ও পারমাণবিক শক্তিকেন্দ্র নির্মাণ করতে চায়। এর মধ্যে থাকবে ফিশন রিয়্যাক্টরও। ২০৩২ সালের মধ্যে নভোচারীদের জন্য ‘আধা-স্থায়ী’ আবাসন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিশেষ রোভার যান নভোচারীদের দীর্ঘ দূরত্বে চলাচলে সহায়তা করবে।

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ সেখানে বরফ আকারে জমে থাকা পানির অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হয়। এই পানি ভবিষ্যতে পানীয় জল, অক্সিজেন এবং জ্বালানি তৈরিতে ব্যবহার করা যেতে পারে।

চাঁদে প্রথম মানুষের পদচিহ্ন পড়ে ১৯৬৯ সালে। সে বছর নাসার অ্যাপোলো ১১ নামের মহাকাশ যানে চেপে চাঁদে গিয়েছিলেন ৩ মার্কিন নভোচারী— নীল আর্মস্ট্রং, অ্যাডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স।

তারপর ১৯৭২ সালে নাসার মহাকাশ যান অ্যাপোলো ১৭- তে চেপে চাঁদে যান আরও ৩ মার্কিন নভোচারী— ইউজিন সারনান, হ্যারিসন স্মিথ এবং রন এভান্স।

এরপর আর কোনো নভোচারীকে চাঁদে পাঠায়নি নাসা।

সূত্র : বিবিসি

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি