খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আগামী ৫ বছরে ৫ বিলিয়ন ডলার বাংলাদেশকে দিবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
আগামী ৫ বছরে ৫ বিলিয়ন ডলার বাংলাদেশকে দিবে এডিবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্ডা সাক্ষাৎ করেছেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনার পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য মোট পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের একটি বিশাল অর্থায়ন প্যাকেজের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রতিনিধিদলের এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ধাপে প্রবেশ করছে। অর্জিত অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে, প্রবৃদ্ধির নতুন উৎস খুঁজে বের করতে এবং যেকোনো সংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলায় সক্ষম এমন একটি বহুমুখী অর্থনীতি গঠনে এডিবি বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে; যা দেশে আরও ভালো কর্মসংস্থান ও নতুন সুযোগ তৈরি করবে।’

১.৪ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই

এডিবি জানিয়েছে, তারা বাংলাদেশ সরকার ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে জ্বালানি ও রপ্তানি খাতকে বহুমুখী করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গঠনে অতিরিক্ত অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে কাজ করবে সংস্থাটি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এডিবি প্রেসিডেন্ট ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামের একটি নতুন উদ্যোগের প্রস্তাব পেশ করেন। এই উদ্যোগের আওতায় আগামী পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছে এডিবি, যা প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার করে প্রদান করা হবে। এই প্যাকেজের মূল লক্ষ্য হলো দেশের সার্বিক বিনিয়োগ বৃদ্ধি করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। এই দীর্ঘমেয়াদের প্যাকেজটি এডিবির বার্ষিক সার্বভৌম প্রতিশ্রুতির সঙ্গে কৌশলগতভাবে যুক্ত করা হবে।

বার্ষিক সহায়তা ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা

এডিবি মধ্যমেয়াদে বাংলাদেশের জন্য তাদের বার্ষিক সার্বভৌম প্রতিশ্রুতির পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। এর ফলে বার্ষিক সহায়তার পরিমাণ বর্তমানের দুই বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ২.৪ বিলিয়ন ডলারে দাঁড়াবে। বর্ধিত এই তহবিল বাংলাদেশের বিনিয়োগ-ভিত্তিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক বহুমুখীকরণ, সুশাসন শক্তিশালীকরণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে সহায়তা করবে। এছাড়া, বাংলাদেশের মধ্যমেয়াদের উন্নয়ন রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন এবং এডিবির কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এডিবি দুই মিলিয়ন ডলারের কারিগরি সহায়তা প্রদান করবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক

এডিবির প্রেসিডেন্ট ঢাকা সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার এজেন্ডা, সামষ্টিক অর্থনীতির চাপ, বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা এবং সরকারের প্রবৃদ্ধি ও সংকট মোকাবিলার অগ্রাধিকার খাতগুলোতে এডিবির সমর্থন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি, দেশের শীর্ষস্থানীয় বেসরকারি খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন মাসাতো কান্ডা। সেখানে বিনিয়োগের সম্ভাবনা ও প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করা, লাভজনক প্রকল্প তৈরি এবং যৌথ অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অতিরিক্ত বেসরকারি পুঁজি সচল করতে সরকারের সঙ্গে এডিবি নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি