খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কৃষকবান্ধব সরকারের খাদ্য নিরাপত্তা মিশনে সরিষাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ
কৃষকবান্ধব সরকারের খাদ্য নিরাপত্তা মিশনে সরিষাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে জামালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উপজেলা কমিটির সভাপতি আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা সংগ্রহ কমিটির প্রধান উপদেষ্টা ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা বোর ধান ও চাল সংগ্রহ কমিটির সদস্য সচিব শামসুল হক স্বাগত বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, কৃষক মোয়াজ্জেম হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকের ঘামঝরা ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে একদিকে কৃষক লাভবান হবেন, অন্যদিকে দেশের খাদ্য মজুদ ও খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। খাদ্যবান্ধব ও কৃষিবান্ধব নানা উদ্যোগের ফলে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।”
উল্লেখ যে, এ উপজেলায় বোরো ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৮১৬ মে: টন, সিদ্ধ চাল ৮৫৪ মে: টন। ধান প্রতি কেজি ৩৬ টাকা করে ১৪৪০ টাকা মন এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা হারে ক্রয় করা হবে বলে জানা গেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি