খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

খেলা যুক্তরাষ্ট্রে, অন্য দেশে ইরানের অনুশীলন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
খেলা যুক্তরাষ্ট্রে, অন্য দেশে ইরানের অনুশীলন

মধ্যপ্রচ্যে সংঘাতের কারণে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। তারা টুর্নামেন্টে খেলবে। সবগুলো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে তাদের অনুশীলন হবে প্রতিযোগিতার আরেক আয়োজক দেশ মেক্সিকোতে। 

ইরানিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট গতকাল (শনিবার) বলেছেন, তাদের বিশ্বকাপের প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে ফিফা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো নিজ নিজ ক্যাম্পে ম্যাচের আগে ও পরে অনুশীলন করবে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ ফেডারেশনের গণমাধ্যম কর্মকর্তার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। অবশ্য ফিফা এই পরিবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

ফেডারেশন জানিয়েছে, সান ডিয়েগোর ঠিক দক্ষিণে মেক্সিকোর তিজুয়ানায় তাঁবু বসাবে তাদের দল। তাজ এক বিবৃতিতে জানান, ‘বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর সব দলের বেস ক্যাম্প অবশ্যই ফিফার অনুমোদিত হতে হবে। সৌভাগ্যবশত, আমাদের অনুরোধের প্রেক্ষিতে এবং ইস্তানবুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর, পাশাপাশি গতকাল তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে ওয়েবিনার বৈঠক শেষে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দলের  ঘাঁটি সরিয়ে নেওয়ার অনুরোধ অনুমোদিত হয়েছে।

ইরান ‘জি’ গ্রুপের ম্যাচ খেলবে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে। এই ভেন্যুতে ১৫ ও ২১ জুন তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও বেলজিয়াম। তারপর ২৬ জুন ওয়াশিংটনের সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান।

দেশটির ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেস ক্যাম্প সরানোর ফলে সম্ভাব্য ভিসা জটিলতারও অবসান ঘটবে। প্রেসিডেন্ট বলেছেন, ইরান এয়ার ফ্লাইটে করে তারা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া আসা করবে।

ইরান টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপে খেলবে। জীবনেও তারা প্রথম রাউন্ডের বাধা পার করতে পারেনি।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি