খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল মালিকেরা হতাস !

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল মালিকেরা হতাস !

আসন্ন ফিফা বিশ্বকাপ নিয়ে অনেক আয়ের প্রত্যাশা ছিল আমেরিকার হোটেল মালিকদের। কিন্তু আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন বলছে, বিশ্বকাপে ভরা মৌসুমের প্রত্যাশা করা হলেও দুশ্চিন্তায় তাদের কপালে ভাঁজ পড়ছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকাপ অনেক হোটেল মালিকদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। কারণ আয়োজক শহরগুলোর বেশিরভাগ হোটেলেই বুকিং প্রাথমিক আভাসের চেয়ে বেশ কম দেখা যাচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে এই অ্যাসোসিয়েশন ফিফা বিশ্বকাপের জন্য ‘হোটেল আউটলুক রিপোর্ট’ প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্র যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করার প্রস্তুতি নেওয়ার সময় হোটেল শিল্পের সামনে কী কী চ্যালেঞ্জ আসছে, তা তুলে ধরা হয়েছে।

আয়োজক শহরগুলোর বেশ কয়েকজন হোটেল মালিকের ওপর জরিপ চালানোর পর প্রতিবেদনে দেখা গেছে যে, প্রত্যাশিত চাহিদা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতিতে রূপ নেয়নি। এছাড়া হোটেল মালিকরা দেখতে পেয়েছেন যে, আন্তর্জাতিক দর্শকদের তুলনায় দেশীয় ভ্রমণকারীদের সংখ্যাই বেশি।

আয়োজক শহরগুলোর হোটেল মার্কেটের মধ্যে রয়েছে আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটল।

হোটেল বুকিংয়ের চাহিদা কমে যাওয়ার পেছনে এই প্রতিবেদনে মূলত কয়েকটি মূল কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফিফার রুম বুকিং বাতিল করা। অনেক দেশের নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি বা বাধা এবং সামগ্রিকভাবে খরচ বৃদ্ধি পাওয়া।

একই প্রতিবেদন অনুসারে, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে হোটেল বুকিং প্রাথমিক পূর্বাভাসের চেয়ে কম। হোটেল মালিকদের মতে, ফিফা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত রুম বরাদ্দ করার কারণে শুরুতে একটি কৃত্রিম চাহিদা তৈরি হয়েছিল। ফিফা তাদের অতিরিক্ত বুকিং বাতিল করার পর এখন বেশ কয়েকজন হোটেল মালিক তাদের সংরক্ষিত রুমগুলোর একটি বড় অংশ খালি হয়ে যাওয়ার কথা জানাচ্ছেন।

জরিপ অনুযায়ী, কানসাস সিটি সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়া মার্কেট হিসেবে সামনে এসেছে। সেখানকার ৮৫ শতাংশ থেকে ৯০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে বুকিংয়ের হার প্রত্যাশার চেয়ে কম, যা সাধারণ সময়ের জুন বা জুলাই মাসের চেয়েও নিচে নেমে গেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি