খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মাঠের লড়াইয়ের আগেই জার্সিতে ব্রাজিল-আর্জেন্টিনা:

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
মাঠের লড়াইয়ের আগেই জার্সিতে ব্রাজিল-আর্জেন্টিনা:

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো– এই তিন দেশ যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। তাই দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলপ্রেমীদের উত্তেজনা। অনেকেই ইতোমধ্যে নিজেদের বাড়ির ছাদ কিংবা রাস্তায় প্রিয় দলের পতাকা টানাতে শুরু করেছেন। এই যখন অবস্থা, তখন প্রিয় দল ও খেলোয়াড়দের জার্সি যোগ করেছে বিশ্বকাপে নতুন মাত্রা।

বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি জার্সি বিক্রির মার্কেট গুলিস্তান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিশ্বকাপ উপলক্ষ্যে অস্থায়ীভাবে পসরা নিয়ে বসেন বিক্রেতারা। ক্রিকেট পাগল জাতি হলেও ফুটবল বিশ্বকাপ এলে সবখানেই যেন চলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। সেই দ্বৈরথে ভিন্ন আবহ তৈরি করে নিজ দলের জার্সি।

শনিবার (১৬ মে) গুলিস্তানের স্পোর্টস মার্কেট থেকে শুরু করে অলিগলি সবখানেই দেখা মিলল জার্সি বেচা-কেনা। বলার অপেক্ষা রাখে না, ক্রেতাদের আগ্রহের শীর্ষে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি। ব্যবসায়ীরা জানান, বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। এছাড়া বিক্রির তালিকায় রয়েছে– পর্তুগাল, স্পেন, ফ্রান্স ও জার্মানির জার্সিও। সমর্থকেরা এসব জার্সি নিজেদের গায়ে জড়িয়ে প্রিয় দলটির প্রতি নিজেদের সমর্থনের জানান দিচ্ছেন।

গুলিস্তান স্পোর্টস মার্কেটের দোতলায় এক যুগেরও বেশি সময় ধরে জার্সি ব্যবসা করে আসছেন মো. শফিকুর রহমান। ঢাকা পোস্টকে তিনি জানালেন, বিশ্বকাপ এলে তাদের বেচা-কেনা কয়েকগুণ বেড়ে যায়। এছাড়া সারা বছর বাংলাদেশ ক্রিকেট দল ও ক্লাব ফুটবলের জার্সি বিক্রি করেই তাদের চলতে হয়। তবে বিশ্বকাপে বদলে যায় সে চিত্র। প্রতিদিনই অনেক অর্ডার আসে। এ ব্যবসায়ী জানান, তার দোকানে পাইকারি দামে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকা করে প্রতি পিস জার্সি পাওয়া যায়। চাহিদার ভিত্তিতে জার্সির দাম প্রতি সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। ৯০০ টাকা করে জার্সি চায়না থেকে আমদানি করা, যেটা গেল সপ্তাহে ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হত। বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে জার্সির দামও বাড়তে পারে বলে জানান তিনি। জার্সির পাশাপাশি ফুটবল ও বুট জুতারও বিক্রি বেড়েছে বলে জানান এ ব্যবসায়ী।

আরেক ব্যবসায়ী শাওন বলেন, গত মাস থেকেই জার্সির অনেক চাহিদা। ব্রাজিল-আর্জেন্টিনার জার্সির চাহিদা সবচেয়ে বেশি। সারাদেশেই তার দোকানের জার্সি যায় বলে জানান তিনি। পাইকারি ৬ পিস ও ১২ পিসের বান্ডেল আকারে জার্সি বিক্রি হয় তার দোকানে। দেশি জার্সির পাইকারি প্রতি পিস ৪৫০ থেকে ৬৫০ টাকায় আমদানি করা প্লেয়ার ভার্সন ১০০০থেকে ১২০০ টাকা করে বিক্রি করছেন বলে জানান তিনি।

মার্কেটের ভেতর থেকে বেরিয়ে ফুটপাতে এলেও জার্সির শত শত ভাসমান দোকান। তাদের কেউই সারা বছর ফুটপাতে জার্সি বিক্রি করেন না। তবে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়ার সঙ্গে তারাও নাম লিখিয়েছেন মৌসুমি জার্সি বিক্রেতা হিসেবে। আর জার্সির অনেক বড় একটি অংশের জোগান দেন এই অস্থায়ী জার্সি বিক্রেতারা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি