খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম শিরোপা

খেলা ডেকস্র
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম  শিরোপা

রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এই জয়ের ফলে লিগের মাত্র তিনটি ম্যাচ বাকি থাকতেই টেবিলের শীর্ষে ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল তারা। রিয়াল বাকি ম্যাচগুলো জিতলেও কোনোভাবে কাতালানদের ধরতে পারবে না।
​
ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে ফ্লিকের বাবার মৃত্যুর খবর পাওয়া গেলেও তিনি সাইডলাইনে উপস্থিত ছিলেন। মার্কাস রাশফোর্ড এবং ফেরান তোরেসের প্রথমার্ধের দুটি গোলই বার্সেলোনার জয়ের জন্য যথেষ্ট ছিল। শোকের চিহ্ন হিসেবে উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছিলেন এবং কিক-অফের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
​
খেলা শেষ হওয়ার বাঁশি বাজার সাথে সাথেই বার্সার খেলোয়াড় এবং কোচরা উল্লাসে মেতে ওঠেন। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ফ্লিক সমর্থকদের ধন্যবাদ জানান এবং নিজের দলকে একটি ‘পরিবার’ হিসেবে অভিহিত করেন।

ক্যাম্প ন্যু-তে উপস্থিত দর্শকদের সামনে প্রথমে খেলোয়াড়দের লা লিগা ট্রফির ছোট সংস্করণ দেওয়া হয় এবং এরপর মূল ট্রফিটি উঁচিয়ে উদযাপন করা হয়।

লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে সরাসরি লিগ শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে রিয়াল ২-২ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল।

​টানা তিন বছর লা লিগা জিততে ব্যর্থ হওয়ার পর, বার্সা এখন শেষ চার মৌসুমের মধ্যে তিনবারই শিরোপা জিতল। ২০২৪ সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়া সাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মানি কোচ ফ্লিক তার দায়িত্ব পালন করা দুই মৌসুমেই বার্সাকে শিরোপা এনে দিলেন।

এটি বার্সার ২৯তম লা লিগা জয়। ৩৬ শিরোপা জিতে তাদের উপরে আছে কেবল রিয়াল। ফ্লিক দায়িত্ব নেওয়ার পর বার্সা এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছে। এর মধ্যে রয়েছে দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং গত বছরের কোপা দেল রে।

দলটি টানা ৫৫টি ম্যাচে গোল করার নজির গড়েছে, যা ক্লাবের ইতিহাসে ২০১২-১৩ মৌসুমের (৬৪ ম্যাচ) পর দ্বিতীয় সর্বোচ্চ।

এফএইচএম/এনটি

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি